ঋণখেলাপি রাঘববোয়ালদের নিয়ে অর্থমন্ত্রীকে ৪টি প্রশ্নবাণ কংগ্রেসের!
সম্প্রতি স্বেচ্ছায় ঋণখেলাপি করাদের এক তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক। তাতে দেশের ৫০ জন রাঘববোয়ালের নাম ছিল। সেই তালিকা থেকেই জানা যায় ইচ্ছাকৃতভাবেই দেশের ব্যাঙ্কগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে তা শোধ করেননি তাঁরা। তালিকা প্রকাশ হতেই বিভিন্ন মহলে শুরু হয় নানা গুঞ্জন ও সরকারের সমালোচনা। এবার এই প্রসঙ্গে অর্থমনত্তরীকে সরাসরি ৪টি প্রশ্ন করল কংগ্রেস।

সীতারমন-কংগ্রেসের টুইটযুদ্ধ
এই তালিকাকে হাতিয়ার করে মঙ্গলবার বিজেপি তথা মোদী সরকারকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি কটাক্ষ করলে, গভীর রাতেই পরপর ১৩টি টুইট করে সেই কটাক্ষের জবাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সীতারমনকে কংগ্রেসের পাল্টা প্রশ্নবাণ
এই বিষয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এদিন ৪ টি প্রশ্নের সরাসরি উত্তর চান নির্মলা সীতারামনের কাছে। এদের মধ্যএ প্রথম প্রশ্ন হল, মোদী সরকার ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ সালের মধ্যে ঋণ খেলাপিদের ৬,৬৬,০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের কথা কেন আড়াল করতে চেয়েছিল?

কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন কংগ্রেসের
এরপর দ্বিতীয় প্রশ্নে সুরজেওয়ালা জিজ্ঞাসা করেন, 'আরটিআইয়ের জবাবে ঋণখেলাপিরদের ৬৮,৬০৭ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়ার বিষয়ে যে জবাব দিয়েছে আরবিআই তা কি ঠিক?' এরকমই আরও দুটি প্রশ্ন করেন রণদীপ।

আরবিআইয়ের যেই তালিকা নিয়ে বিতর্ক
আরবিআই-এর প্রকাশিত তালিকায় আছে নীরব মোদী, মেহুল চোক্সি, বিজয় মালিয়াদের মতো বিজনেস টাইকুনের নামও। আরবিআই জানায়, মোট ৬৮,৬০৭ কোটি টাকা ঋণ নিয়েও তা ফেরত দেননি স্বেচ্ছা ঋণখেলাপিরা।












Click it and Unblock the Notifications