২১ দিনের লকডাউনে ন্যূনতম আয় যোজনা চালু করার দাবি কংগ্রেসের

২১ দিনের লকডাউনে ন্যূনতম আয় যোজনা চালু করার দাবি কংগ্রেসের

করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে কংগ্রেস ন্যূনতম আয় যোজনা চালু করার দাবি জানিয়েছেন। যদিও এই প্রকল্পটি কংগ্রেস তাঁদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কংগ্রেস ভোটে েহরে যাওয়ায় সেটা কার্যকর করতে পারেনি।

লকডাউনে কংগ্রেসের দবি

লকডাউনে কংগ্রেসের দবি

করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে সবচেয়ে বেশি সংকটে পরবেন গরিব মানুষ। তাঁদের রোজগার বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে গরিব মানুষকে সাহায্যের জন্য কংগ্রেস ন্যূনতম আয় যোজনা চালু করার দাবি জানিয়েছে। এই যোজনা কংগ্রেস তাঁদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেছিল। ভোটে না জেতায় সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তারা। সেটাই এবার গরিবদের স্বার্থে মোদীকে কার্যকর করার অনুরোধ জানিয়েছে কংগ্রেস।

কী আছে এই ন্যূনতম আয় যোজনা

কী আছে এই ন্যূনতম আয় যোজনা

নির্বাচনী ইস্তেহাের কংগ্রেসের ভোট প্রতিশ্রুতি ছিল ন্যূনতম আয় যোজনা। তাতে বলা হয়েছিল দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে বছরে ৭২,০০০ টাকা দেওয়া হবে। কিন্তু ভোট প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। কারণ কংগ্রেস ভোটে জিততে পারেনি। সেই প্রকল্প অপূর্ণ রয়ে গিয়েছে। দেশের এই সংকটজনক পকিস্থিতিতে সেই প্রকল্পই কার্যকর করার দাবি জানিয়েছে কংগ্রেস।

সুরজেওয়ালার টুইট

সুরজেওয়ালার টুইট

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটে জানিয়েছেন, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অবিলম্বে জনধন অ্যাকাউন্টে ৭৫০০ টাকা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অ্যাকাউন্টে টাকা । প্রত্যেকের পেনসন অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক। তাতে অন্তত মানুষ খাবারটুকু সংগ্রহ করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই দিনমজুরদের ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+