Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"কালো মোদী ফর্সা হলেন কী করে", প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ ওবিসি নেতা অল্পেশের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর আক্রমণ করে ধৈর্য্যের বাঁধ ভাঙলেন কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা ওবিসি নেতা অল্পেশ ঠাকোর।

গুজরাত নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফা ভোটের প্রচারের আজকেই শেষদিন। তার আগে অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে শেষ বেলা। শেষ লগ্নে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর আক্রমণ করে ধৈর্য্যের বাঁধ ভাঙলেন কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা ওবিসি নেতা অল্পেশ ঠাকোর।

মনিশঙ্কর আইয়ার কংগ্রেস দল থেকে বরখাস্ত হয়েছেন নরেন্দ্র মোদীকে নীচু মন্তব্য করে। অল্পেশ সেটাকেও ছাড়িয়ে গিয়ে বলেছেন, মোদীর গায়ের রঙ কালো ছিল। তবে এখন ফরসা হয়ে গিয়েছেন। কারণ তিনি বিদেশ থেকে মাশরুম আমদানি করে তা খান। যার জন্য দিনে খরচ পড়ে ৪ লক্ষ টাকা।

গুজরাতে জনসভায় এই বলে ভাষণ দিয়েছেন অল্পেশ। বলেছেন দিনে পাঁচবার মাশরুম খান মোদী। যার প্রতিবারে খরচ হয় ৮০ হাজার টাকা করে। তাঁর কথায়, "কেউ একজন আমাকে বলেন, মোদী যা খান তা আপনি খেতে পারবেন না। কারণ তা গরিবের খাবার নয়। আমি জিজ্ঞাসা করাতে বলেন মাশরুম। তবে এটা খাওয়া এমন কী? সকলেই তো খান। তখন সেই ব্যক্তি আমাকে জানান মোদীর খাওয়া মাশরুমের আসল দাম।"

অল্পেশের কথায়, আমি মোদীর ৩৫ বছর আগের ছবি দেখেছি। তিনি কালো ছিলেন। তবে এই মাশরুমের গুনেই তিনি ফরসা হয়ে গিয়েছেন। যা খেতে মাসে ১ কোটি ২০ লক্ষ টাকা খরচ পড়ে। সাধারণ মানুষ খাবার খেতে পারছেন না। অথচ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এত টাকার মাশরুম খাচ্ছেন। এটা চলতে পারে না। নরেন্দ্র মোদীকে এভাবেই কুরুচিকর আক্রমণ করেছেন অল্পেশ।

এখন ঘটনা হল, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ওবিসি ভোটব্যাঙ্কের জোরে উত্তর গুজরাতের পাতান জেলার রাধানপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন অল্পেশ ঠাকোর। তবে এই ওবিসি নেতার নিজের কেন্দ্রেই জেতা খুব কঠিন। আর সেজন্যই জ্ঞান হারিয়ে ভুল বকছেন অল্পেশ। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

ওবিসি-দের মধ্যেই অল্পেশকে নিয়ে ক্ষোভ রয়েছে। কংগ্রেসে যোগ দিয়ে তিনি ঠিক করেননি বলেই অনেকে মনে করছেন। যার ফলে বিজেপির দিকেই পাল্লা ঝুঁকে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+