সুস্থতার পথে দেশ, নতুন করে করোনা কেস বৃদ্ধি পাওয়ায় মহারাষ্ট্র নিয়ে বাড়ল চিন্তা
সুস্থতার পথে দেশ, নতুন করে করোনা কেস বৃদ্ধি পাওয়ায় মহারাষ্ট্র নিয়ে বাড়ল চিন্তা
ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মহারাষ্ট্রে। এ রাজ্যে বৃহস্পতিবারই পুনরায় করোনা কেস বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী এদিন ৮,০১০টি নতুন করোনা কেস ধরা পড়েছে, যার বিপরীতে মাত্র সুস্থ হয়ে উঠেছেন ৭,৩৯১ জন। অন্যদিকে, করোনার সক্রিয় কেস, যা গত কয়েকদিনে কমতে দেখা গিয়েছিল, তা ফের বৃদ্ধি পেয়ে ১,০৭,২০৫–এ দাঁড়িয়েছে।

রাজ্যে মৃত্যুর হার কম
তবে করোনা কেসের তুলনায় মৃত্যুর হার যথেষ্ট কম, রাজ্যে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১,২৬,৫৬০-এ ও মৃত্যুর হার দাঁড়িয়ে রয়েছে ২.০৪ শতাংশে। তবে করোনায় প্রাণহানির ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিম মহারাষ্ট্রে ছিল। কোলাপুর, পুনে ও সাতারাতে অধিকাংশ মৃত্যু ও করোনা কেস দেখা গিয়েছে। মহারাষ্ট্রে মোট করোনা কেসের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬১,৮৯,২৫৭-তে, অন্যদিকে সামগ্রিকভাবে সেরে উঠেছেন ৫৯,৪৪,৮০১ জন এবং সুস্থতার হার ৯৬.১৭ শতাংশে এসে দাঁড়িয়েছে।

নমুনা পরীক্ষা হয়েছে
রাজ্যের পর্যবেক্ষণ কর্মকর্তা ডাঃ প্রদীপ আওয়াতে বলেছেন, 'এখনও পর্যন্ত মোট ৪,৪৮,২৪,২১১ টি নমুনা ল্যাবে পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৬১,৮৯,২৫৭ জনের পজিটিভ রিপোর্ট (তবে পজিটিভ হারের গড় ক্ষেত্রে ক্রমশঃ তা ১৩.৮১ শতাংশে নেমেছে), গত ২৪ ঘণ্টায় ২.১৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।'

পুনের করোনার হাল
মহারাষ্ট্রের মধ্যে পুনেতে ১,১০০টির বেশি নতুন করোনা কেস সনাক্ত হয়েথে এবং মোট কেসের সংখ্যা ১০,৭২,৪২৩। এদিকে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের এবং যা নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৭,৫৭৭। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়ে ৯,৫০০-তে।

দেশে করোনার গ্রাফ
তবে মহারাষ্ট্র উদ্বেগের সৃ্য্টি করলেও দেশের দৈনিক সংক্রমণ কমে তা কিছুটা স্বস্তি দিয়েছে। গত দু'দিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল দেশের কোভিড গ্রাফ। কিন্তু স্বস্তি ফিরিয়ে শুক্রবারের সংক্রমণগ্রাফ কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৪২ জনের। এই সময় দেশে করোনা মুক্ত হয়েছেন ৪০ হাজার ২৬ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৪২২ জন। করোনা সংক্রমণ ঠেকাতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৩৯ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৭৬৭ জন।












Click it and Unblock the Notifications