উদ্বেগ অক্টোবর-নভেম্বরেই, ফের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছে কেন্দ্র সরকার

উদ্বেগ অক্টোবর-নভেম্বরেই, ফের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছে কেন্দ্র সরকার

ইঙ্গিত আগেই মিলেছিল এবার তা নিয়েই ফের একবার সতর্ক করল কেন্দ্র। ফের দেশে যেভাবে কোভিড গ্রাফ বাড়ছে তাতে আগামী মাসের মধ্যেই ভারতে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভয়াবহ আকার ধারণ করতে পারে অক্টোবর-নভেম্বরেই। তবে আশার কথা এই যে ইতিমধ্যেই দেশের মোট জনসংখ্যার মধ্যে ৬২ শতাংশের আংশিক টিকাকরণ হয়ে গিয়েছে। তাই তৃতীয় ঢেউ এলেও তার ব্যাপকতা যে আগের থেকে কম হবে তা বলাই বাহুল্য।

উদ্বেগ অক্টোবর-নভেম্বরে

উদ্বেগ অক্টোবর-নভেম্বরে

অন্যদিকে প্রাপ্ত বয়ষ্কদের মধ্যে ২০ শতাংশই করোনা টিকার উভয় ডোজ পেয়ে গিয়েছেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছে এখনও পর্যন্ত কেরলেয় সর্বাধিক সংখ্যক করোনা কেস রিপোর্ট করা হচ্ছে। কেরলই বর্তমানে দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে এক লাখেরও বেশি চিকিৎসাধীন রোগী রয়েছে। গত সপ্তাহে দেশের মোট করোনা কেসের ৬৭.৭৯ শতাংশই কেরলের। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ছুঁইছুঁই।

উদ্বেগ বাড়াচ্ছে ৩৪টি জেলায়

উদ্বেগ বাড়াচ্ছে ৩৪টি জেলায়

অন্যদিকে অন্য পাঁচটি রাজ্য মিজোরাম, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রেও সক্রিয় রোগীর সংখ্যা উর্ধ্বমুখী। এদিকে অনেকেই বলছেন তৃতীয় ঢেউয়ের কারণেই সর্বাধিক সংক্রমিত হতে পারে শিশুরাই। আর সেখানেই বাড়ছে উদ্বেগ। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলছেন দেশের ৩৪টি জেলায় বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশের উপরে রয়েছে। ৩২টি জেলায় এই হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে।

 একনজরে ভারতের করোনা চিত্র

একনজরে ভারতের করোনা চিত্র

অন্যদিকে রাজেশ ভূষণ আরও জানাচ্ছেন গত ১১ সপ্তাহ ধরে, সংক্রমণের হার তিন শতাংশেরও কম রয়েছে। এদিকে ৬৪টি জেলায় সংক্রমণের হার বর্তমানে ৫ শতাংশের উপরে রয়েছে। এই জেলাগুলিতে টিকাকরণে জোর দেওয়ার পাশাপাশি কোভিড বিধি পালনেও নতুন করে জোর দেওয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।

৭৫ কোটি টিকাকরণের মাইলফলক পেরোল ভারত

৭৫ কোটি টিকাকরণের মাইলফলক পেরোল ভারত

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজারে বেশি মানুষ। অন্যদিকে গতকাল সারাদিনে ভারতে ৬৮ লক্ষ ৪ হাজারের বেশি টিকা ডোজ দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে সক্রিয় রোগীর মধ্যে সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছে কেরল। এদিকে ইতিমধ্যেই ৭৫ কোটি টিকাকরণের মাইলফলক পেরিয়ে গিয়েছে ভারত। আর তাতেই দেখা যাচ্ছে নতুন আশার আলো।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+