“ভারতে বিদেশি বিনিয়োগের জন্য প্রতিযোগিতা বেড়েছে” : নরেন্দ্র মোদী
“ভারতে বিদেশি বিনিয়োগের জন্য প্রতিযোগিতা বেড়েছে” : নরেন্দ্র মোদী
বৃহস্পতিবার হিমাচল প্রদেশের একটি বাণিজ্য সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন তিনি বলেন, “ভারতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আগের থেকে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে।”

রাজ্যে আরও বেশি বিদেশি বিনিয়োগ টানতে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশীলায় শুরু হয়েছে দুদিন ব্যাপী এই বাণিজ্যিক বৈঠক। রাজ্যে বিনিয়োগের রাস্তা আরও প্রশস্ত করতেই মূলত হিমাচল প্রদেশের সরকারের এই উদ্যোগ। বিদেশি বিনিয়োগ কারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ধর্মশীলায় গ্লোবাল ইনভেস্টরস সামিটের মতো বিশ্বমানের অনুষ্ঠান কিছুটা চমকপ্রদ মনে হতে পারে। তবে এটি সত্য যে বর্তমানে পরিস্থিতি আজ বদলেছে। আজ প্রতিটি দেশেই ব্যবসা এবং বিনিয়োগের জন্য হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্যের দিকে পা বাড়াচ্ছে। ফল স্বরূপ প্রত্যহ প্রতিযোগিতাও বাড়ছে।"
বিদেশি বিনিয়োগ টানতে ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগীতাও শুরু হয়েছে বলেও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে তিনি বলেন, " বিদেশি পুঁজি টানতে রাজ্যগুলির মধ্যে একটি ইতিবাচক প্রতিযোগিতা দেখা যাচ্ছে বর্তমানে। এই প্রতিযোগিতা বৃদ্ধি আমাদের দেশ ব্যাপী শিল্পের উন্নতির পক্ষেও বিশেষ সহায়তা করবে। এই বিষয়ে কেন্দ্র সরকারও উদ্যোগ নিচ্ছে পাশাপাশি গুরুত্বহীন ব্যবস্থা গুলি অপসারণ করা হচ্ছে।"












Click it and Unblock the Notifications