আরামদায়ক বার্থ, স্বয়ংক্রিয় দরজা, কবচ প্রযুক্তি, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন
ভারতের রেল ইতিহাসে আর এক ধাপ এগিয়ে গেল দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যা দীর্ঘ দূরত্বের রাতের যাত্রাকে এনে দিল নতুন আরাম, নতুন গতি ও নতুন অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গ থেকে অসম, পূর্ব ও উত্তর পূর্বের সংযোগকে আরও দৃঢ় করতেই শুরু হল এই পরিষেবা।
হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত রুট দেশের অন্যতম ব্যস্ত। প্রতিদিন ছাত্র, কর্মরত মানুষ, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের গমগমে এই করিডোর এবার পাচ্ছে প্রযুক্তির ছোঁয়ায় সাজানো একটি প্রিমিয়াম বিকল্প।
সরাসরি উপকৃত হবেন পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া, ও অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাঁও জেলার মানুষ। তীর্থযাত্রায় কালীঘাট থেকে কামাখ্যা যাওয়া সাধকদেরও মিলবে বাড়তি সুবিধা।

ট্রেনের প্রতিটি অংশেই ফুটে উঠেছে যাত্রীবান্ধব ভাবনা, এরগোনমিক স্লিপার বার্থ রাতের ভ্রমণকে করবে আরও স্বস্তিদায়ক। অটোমেটিক দরজা ও ভেস্টিবিউল ভিতরে চলাচল আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন।
সিসিটিভির নজরদারি, ফায়ার সেফটি ও জরুরি টক ব্যাক সিস্টেম সহ নিরাপত্তায় আধুনিক সুরক্ষা। ইউএসবি চার্জিং পোর্ট, স্মার্ট লাগেজ স্পেস সুবিধা বাড়াবে বহুগুণ। অ্যাডভান্সড টয়লেট ও ডিসইনফেকশন টেকনোলজি পরিচ্ছন্নতা বজায় রাখবে সারারাত। মডুলার প্যান্ট্রি খাবার পরিষেবা হবে আরও করা সুশৃঙ্খল।
গুরুত্বপূর্ণ দিক ট্রেনটিতে যুক্ত হয়েছে দেশের নিজস্ব কবচ প্রযুক্তি, যা সংঘর্ষ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে।
বরাবরই ভ্রমণের সঙ্গে খাবারের এক বিশেষ সম্পর্ক থাকে। সেই ভাবনায় নতুনত্ব গুয়াহাটি থেকে ছাড়া ট্রেনে অ্যাসামিস কুইজিন, আর কলকাতা থেকে যাত্রায় বাঙালি ডেলিকেসিস মেনুতে মিলবে আঞ্চলিক স্বাদের ছাপ।
বর্তমানে সারাইঘাট এক্সপ্রেস যেখানে প্রায় ১৭ ঘণ্টা লাগে, সেখানে বন্দে ভারত স্লিপার প্রায় ১৪ ঘণ্টায় পথ শেষ করবে। অর্থাৎ তিন ঘণ্টা পর্যন্ত সময় বাঁচবে। ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিমি/ঘণ্টা গতিতে দৌড়তে সক্ষম।
১৬ কোচে মোট আসন ৮২৩, যা রাত্রিকালীন দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত।
ভাড়ার দিকেই সবচেয়ে বড় আর্কষণ ৩ এসি ২৩০০ টাকা, ২ এসি ৩০০০ টাকা, ফার্স্ট এসি ৩৬০০ টাকা। বিমানের তুলনায় কম খরচে একই বিলাসিতা রেল ভ্রমণে এটি বড় রূপান্তর।
২০১৯ সালে প্রথম যাত্রার পর আজ পর্যন্ত ১৬৪টি বন্দে ভারত পরিষেবা চলাচল করছে দেশে। ২৭৪টি জেলা জুড়ে ৭.৫ কোটিরও বেশি যাত্রী ইতিমধ্যেই ব্যবহার করেছেন এই পরিষেবা নতুন প্রযুক্তির প্রতি মানুষের আস্থা যথেষ্ট দৃঢ়।
রাতের ট্রেনে যাত্রা সাধারণত ক্লান্তিকর। কিন্তু বন্দে ভারত স্লিপার সেই অভিজ্ঞতাকেই পাল্টে দিতে চলেছে। গতি, আরাম, নিরাপত্তা, পরিচ্ছন্নতা সব মিলিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হল ভারতীয় রেলের ভ্রমণ জগতে।












Click it and Unblock the Notifications