বাড়ছে করোনা সংক্রমণ, সাবধানতায় এবার সাংবাদিকদেরও পরীক্ষা করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
বাড়ছে করোনা সংক্রমণ, সাবধানতায় এবার সাংবাদিকদেরও পরীক্ষা করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে গোটা দেশে। সাবধানতা অববম্বনে এবার তাই রাজ্যের সব সাংবাদিকদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুম্বইয়ে ইতিমধ্যেই ৫৩ জন সাংবাদিকের করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করে সাংবাদিকদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্তের কথা জানান।

সাংবাদিকদের করোনা পরীক্ষা
কাজের সুবাদেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। রাজ্যের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেরান তাঁরা। কঠিন থেকে কঠিন পরিস্থির মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। এমনকী করোনা সংক্রমণের মধ্যেও তাঁদের বাইরে বেরিয়ে খবর করতে হচ্ছে। যেেত হচ্ছে হাসপাতালগুলিতেও। এই পরিস্থিতিতে সাংবাদিকদের করোনা সংক্রমণের সম্ভভাবনা প্রবল। ইতিমধ্যেই মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিকের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে।

সাংবাদিকদের করোনা পরীক্ষা
মুম্বইয়ে গত ১৬ এবং ১৭ এপ্রিল আজাদ ময়দানে ১৭১ জন সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়েছিল। তারমধ্যে ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। মুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যে সাংবাদিকদের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে তাঁদের অধিকাংশেরই কোনও উপসর্গ ছিল না। তাঁদের সংস্পর্শে বহু মানুষ এসেছেন। এই নিয়ে উদ্বেগ বেড়েছে মহারাষ্ট্র সরকারের।

দিল্লিতে সাংবাদিকদের করোনা পরীক্ষা
মুম্বই থেকে শিক্ষা নিয়ে এবার দিল্লি সরকারও সেই পথে হাঁটতে চলেছে। করোনা সংক্রমণে রাশ টানতে এবার দিল্লির সাংবাদিকদেরও পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই বিহারেও সাংবাদিকদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন তেজস্বী যাদব। মুম্বইয়ের মত শিবির করে বিহারের সব সাংবাদিকদের করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।












Click it and Unblock the Notifications