পেগাসাস সংঘাতের মধ্যেই মঙ্গলবার মোদীর সকাশে মমতা, বৈঠক করবেন কংগ্রেস নেতাদের সঙ্গেও

পেগাসাস নিয়ে উত্তাল দেশ। একের পর এক নেতার ফোনে কেন্দ্রের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ। এমনকি বাংলায় বিধানসভা ভোট চলাকালীন অভিষেক বন্দ্যোপাধায়ের ফোনেও আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ। আর এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে

পেগাসাস নিয়ে উত্তাল দেশ। একের পর এক নেতার ফোনে কেন্দ্রের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ। এমনকি বাংলায় বিধানসভা ভোট চলাকালীন অভিষেক বন্দ্যোপাধায়ের ফোনেও আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ। আর এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধায়।

এমনকি দিল্লি উড়ে যাওয়ার আগেও ফোনে আড়ি পাতা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কার্যত এই সংঘাতের আবহেই আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলছেন মমতা বন্দ্যোপাধায়। বিকেল চারটে থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

পেগাসাস সহ একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন মমতা। এই অবস্থায় মোদী-মমতা সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে রাজ্যের দাবিদাওয়া নিয়ে একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে তুলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন কোন বিষয়গুলি আজ মোদী-মমতার বৈঠকে জায়গা পেতে পারে?

ভ্যাকসিন নিয়ে সওয়াল করতে পারেন মমতা!

ভ্যাকসিন নিয়ে সওয়াল করতে পারেন মমতা!

ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে রাজ্যের মানুষকে সময়মতো ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। বারবার এই নিয়ে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধায়। এমনকি ভ্যাকসিন চেয়ে একাধিক চিঠিও মোদীকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধায়। কিন্তু কোনও চিঠির উত্তর দেয়নি প্রধানমন্ত্রীর দফতর। এই বিষয়গুলি প্রধানমন্ত্রীর কাছে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। দ্রুত ১২ কোটি ভ্যাকসিন দেওয়ার দাবিও একই সঙ্গে প্রধানমন্ত্রীকে জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝড়ের টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে পারেন

ঝড়ের টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করতে পারেন

গত কয়েকদিন আগেই রাজ্যের উপর দিয়ে ইয়াস ধেয়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ঝড়ের ফলে। খোদ প্রধানমন্ত্রী এই নিয়ে বৈঠক করেছেন। কিন্তু সেই ঝড়ের প্রাপ্ত টাকা এখনও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে এই বিষয়টি জায়গা পেতে পারে।

টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র!

টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র!

একটা বিশাল অংশের টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। এমনকি রাজ্যের প্রাপ্ত টাকাও দিচ্ছে না মোদী সরকার। এই অবস্থায় বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অর্থমন্ত্রী অমিত মিত্রও এই বিষয়ে সরব হয়েছেন। জিএসটির টাকাও কেন্দ্র দিচ্ছে না বলেও অভিযোগ। এই অবস্থায় মোদীর কাছে নালিশ জানাতে পারেন মমতা।

কংগ্রেস নেতৃত্বে সঙ্গে বৈঠক

কংগ্রেস নেতৃত্বে সঙ্গে বৈঠক

একদিকে মোদীর সঙ্গে বৈঠক অন্যদিকে অবিজেপি নেতাদের সঙ্গে বৈঠক। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের দিকে নজর গোটা দেশের। ইতিমধ্যে ২৪ এর লক্ষ্যে সমস্ত অবিজেপি জোটকে এক ছাতার তলাতে আসার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় আজ দুই কংগ্রেস নেতাদের সঙে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, দুপুর দুটোর সময় কমল নাথের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর তিনটে থেকে আনন্দ শর্মার সঙ্গে এবং সাড়ে ছয় টা থেকে মনু সিংভির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে মনু সিংভি নন্দীগ্রাম মামলা লড়ছেন। রাজনীতির বাইরে সেই নিয়ে কথা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+