ধর্ষণের শিকার ছাত্রীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ, ৪ দিন পর ব্যবস্থা!

ধর্ষণের শিকার ছাত্রীকে হাসপাতালে বেড না দেওয়ার অভিযোগ, ৪ দিন পর ব্যবস্থা!

ফের উত্তরপ্রদেশে অমানবিকতা ও গাফিলতির নজির! অভিযোগ, ধর্ষণের শিকার হওয়া ক্লাস ফোরের ছাত্রীর জন্য বেড বরাদ্দ করেনি হাসপাতাল। স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে নির্যাতিতাকে চার দিন পর ভর্তি নেওয়া হয় বলে দাবি করেছে ছাত্রীর পরিবারের সদস্যরা। একই সঙ্গে অভিযুক্তের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে।

ধর্ষণের শিকার ছাত্রীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ, ৪ দিন পর ব্যবস্থা!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। ১১ বছরের ছাত্রীকে ৭ জানুয়ারি গভীর রাতে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় কৃষি জমি থেকে উদ্ধার করে তাঁর পরিবারের সদস্যরা। সেই অবস্থায় নির্যাতিতাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে ভর্তি নিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। উল্টে প্রাথমিক সুশ্রুষার পর ওই ছাত্রীকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলেও জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ইতিমধ্যে নির্যাতিতার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে এগোতে থাকে বলে জনানো হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রী ঘন ঘন অজ্ঞান হতে থাকে বলে পরিবার সূত্রে খবর। কোনও দিশা না পেয়ে ছাত্রীর বাবা হেল্পলাইনের মাধ্যমে তিলহারের বিধায়ক রোশনলাল বর্মার সঙ্গে যোগাযোগ করলে, তিনিই নির্যাতিতাকে শাহজাহানপুর হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে দেন বলে খবর। কিন্তু মাঝে চার দিন কেটে যাওয়ায় এবং ওই ছাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তার পরিবারের সদস্যরা।

অন্যদিকে ক্লাস ফোরের ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ছাত্রীকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। অভিযুক্তের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+