প্রতিশোধের মনোভাবে বিচারের ক্ষমতা হারায়, হায়দরাবাদে এনকাউন্টার নিয়ে প্রতিক্রিয়া প্রধান বিচারপতির

হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন প্রধান বিচারপতি এসএ ববদে।

হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন প্রধান বিচারপতি এসএ বব্দে। রাজস্থানের যোধপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঘটনার সমালোচনা করে বলেন, প্রতিশোধের মানসিকতা বিচার শক্তি হারিয়ে যায়। হায়দরাবাদ পুলিসের এই পদক্ষেপে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারাবে বলে জানিয়েছেন তিনি।

হায়দরাবাদ এনকাউন্টার

হায়দরাবাদ এনকাউন্টার

শুক্রবার কাকভোরেই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। হায়দরাবাদে পশু চিকিৎসক তরুণীকে নারকীয় ভাবে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় ধৃত চার অভিযুক্ত যুবককে অনকাউন্টারে খতম করে হায়দরাবাদ পুলিস। ঘটনার পুনর্নির্মানের সময় পুলিসের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা তারপরেই পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চার ধর্ষকেরই।

হায়দরাবাদ পুলিসের প্রশংসা

হায়দরাবাদ পুলিসের প্রশংসা

এই ঘটনার পর হায়দরাবাদ পুলিসের উপর পুস্পবৃষ্টি শুরু হয়েছিল। এভাবেই ধর্ষকদের শাস্তি হওয়া উচিত বলে দাবি করেছিলেন সকলে। বলিউডের সিনে তারকারাও হায়দরাবাদ পুলিসের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছিলেন। নির্ভয়ার মা পর্যন্ত বলেছিলেন হায়দরাবাদ পুলিস যা করেছে তা সত্যিই প্রশংসার কারণ আজও তাঁরা আদালতের চক্কর কেটে চলেছেন এখনও শাস্তি পাননি নির্ভয়ার ধর্ষকরা।

সমালোচনায় মানবাধিকার কর্মীরা

সমালোচনায় মানবাধিকার কর্মীরা

অন্যদিকে হায়দরাবাদ পুলিসের এই পদক্ষেপের সমালোচনা করেছেন মানবািধকার কর্মীরা। অনেকে আবার বলেছেন এতে দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে মানুষ। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ ববদেও সেই কথাই বললেন আবার। তিনিও মনে করেন প্রতিশোধস্পৃহা বিচারের ক্ষমতাকে হারিয়ে দেয়। হায়দরাবাদে পশু চিকিৎসক তরুণীর ধর্ষকদের বিচার ব্যবস্থার মাধ্যমে সাজা দেওয়ায়াই ছিল উপযু্ক্ত পথ এমনই মনে করছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+