নারগিকত্ব বিল অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস
নারগিকত্ব বিল অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস
বুধবারই সংসদে পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। যেটি একবার শুধুমাত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে জানানো হয়েছিল। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে এসেছে কংগ্রেস। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে জানানো হয় যে এই বিলের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।

এই বিলকে 'সম্পূর্ণ অসাংবিধানিক’ অ্যাখা দিয়ে দলের বরিষ্ঠ নেতা তথা লোকসভার সাংসদ মণিশ তিওয়ারি জানান যে বিতর্কিত এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে তারা। তিনি বলেন, 'এই বিলকে অবশ্যই চ্যালেঞ্জ জানানো হবে এবং আমি উত্তর–পূর্ব ভারতের ১০টি সংগঠনকে ব্যক্তিগতভাবে চিনি যাঁরা আমাদের আইনি দপ্তরে এসে এই বিলকে চ্যালেঞ্জ জানাতে চায় বলে জানিয়েছে। আমরা বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাব। এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং আমরা আমাদের জায়গায় অবিচল থাকব।’ তিনি আরও বলেন, 'ভারতের সংবিধান মেনে এই বিলটি একদিনের জন্য দাঁড়াতে পারবে না। উত্তর–পূর্ব ভারতের বিক্ষোভই প্রমাণ দেয় যে তাঁরা এই বিলকে কখনই সমর্থন করছে না।’ বুধবারই অধিকাংশ কংগ্রেস নেতা ইঙ্গিত দিয়েছিলেন যে দেশের পুরনো এই দল বিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে। দলের শীর্ষ নেতা অভিষেক সিংভি জানান যে বিলটিকে আইনতভাবে চ্যালেঞ্জ করা হবে যেহেতু এটি সাংবিধানিকতার ক্ষেত্রে 'অত্যন্ত সন্দেহজনক’।
বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর–পূর্ব ভারতের অশান্তির জন্য কংগ্রেসকে দায়ি করেছে। মোদী জানিয়েছেন যে উত্তর–পূর্ব ভারতের বাসিন্দাদের উস্কানি দিয়ে অশান্তিতে তেল ঢালছে কংগ্রেস। যদিও এটি দলের পুরনো রাজনীতি এবং ভোটব্যাঙ্ক ভরার জন্যই তারা অবৈধ অভিবাসীদের ওপর নির্ভরশীল। বৃহস্পতিবার ধানবাদে নির্বাচনী বক্তৃতা করতে গিয়ে এটি বলেন তিনি। বুধবার রাজ্যসভায় ১২৫–১০৫ ভোটে পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। এর দু’দিন আগেই তা লোকসভায় পাশ হয়।
More From
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications