নাগরিকত্ব ইস্যুতে আইন লাগু ঘিরে মেপে পা ফেলছে কেন্দ্র! উঠছে নয়া তথ্য
গোটা দেশে একের পর এক বিক্ষোভের ঘটনার জেরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রণয়নের ক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলছে কেন্দ্র। কেন্দ্রের তরফে এবার পরিস্থিতি বুঝে পা ফেলার বন্দোবস্ত করা হচ্ছে।
গোটা দেশে একের পর এক বিক্ষোভের ঘটনার জেরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রণয়নের ক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলছে কেন্দ্র। কেন্দ্রের তরফে এবার পরিস্থিতি বুঝে পা ফেলার বন্দোবস্ত করা হচ্ছে। এমনই ইঙ্গিত এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

কোন পথে মোদী সরকার?
কিভাবে সিএএ লাগু হবে,বা আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় নানান পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আপাতত 'ধীরে চলো ' নীতিতে এগিয়ে যেতে চায় অমিত শাহের মন্ত্রক। চলতি সপ্তাহে শুরু হওয়া এনআরসি বিরোধী আইন নিয়ে গোটা দেশে তুমুল বিক্ষোভের পর সতর্কভাবে সিএএ নিয়ে এগিয়ে যেতে চাইছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কী বলেছেন?
স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি জানিয়েছেন, সি এএ নিয়ে চারিদিকে অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন ধরনের রটনা চাউর হয়েছে এক্ষেত্রে। এখনও পর্যন্ত আইন লাগু নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাকি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

'ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানোর পরিকল্পনা নেই'
স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন এনআরসি নিয়ে এখনই বড় কোনও পদক্ষেপের পথে যাচ্ছে না সরকার। এমনকি এই একই দাবি তিনি জানিয়েছেন এনআরসি-র ক্ষেত্রেও। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা নেই সরকারের। বিরোধীরা এই সমস্ত রটনায় মানুষকে উত্তেজিত করছে বলে দাবি করেন স্বরাষ্ট্রনমন্ত্রকের প্রতিমন্ত্রী।












Click it and Unblock the Notifications