চিনকে 'কত ধানে কত চাল' বোঝাতে তৎপরতা দিল্লিতে! একাধিক চিনা সংস্থা দুর্বিপাকে

চিনকে 'কত ধানে কত চাল' বোঝাতে তৎপরতা দিল্লিতে! একাধিক চিনা সংস্থা দুর্বিপাকে

চিন ভারত দ্বন্দ্ব ক্রমেই কর্পোরেট যুদ্ধের পথে অগ্রসর হচ্ছে। এই সংঘাতে যুদ্ধের পেশী শক্তির চেয়ে যুদ্ধবিদ্যা বড় বেশি করে আশ্রয় করে নিচ্ছে। আর তার জেরেই এবার চিনকে 'ভাতে মারার' সমস্ত আয়োজন দিল্লি করে ফেলেছে। এই কর্পোরেট সার্জিক্যাল স্ট্রাইকের আসরে দিল্লি কোন কোন ঘুঁটি সাজিয়েছে দেখা যাক।

সরকারি প্রজেক্ট ঘিরে জল্পনা

সরকারি প্রজেক্ট ঘিরে জল্পনা

শোনা যাচ্ছে , একাধিক সরকারি প্রজেক্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে ভারতে। এই প্রজেক্টগুলিতে যে সমস্ত চিনা সংস্থা ছিল, তাদের সরকাল সরিয়ে দিচ্ছে বলে খবর। ভারত সাফ জানিয়েছে, যে সমস্ত দেশের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত রয়েছে, সেই সমস্ত দেশের সংস্থা ভারতের কোনও সরকার প্রকল্পে থাকতে পারবে না। ফলে পরোক্ষে এই নীতি চিনকেই বিঁধেছে।

 চিনা বিলগ্নিতে রাশ

চিনা বিলগ্নিতে রাশ

এছাড়াও ভারতে এফডিআই নীতির একাধিক ঘুরপ্যাঁচে চিনা বিলগ্নীকরণে রাশ টানা হয়েছে। গত ১৭ এপ্রিলের বিদেশী বিনিয়োগ সংক্রান্ত বিধিতে ভারত সরকার একথা স্পষ্ট করেছে। এক্ষেত্রে সরকারি প্রকল্পেরসঙ্গে যুক্ত সংস্থাতেও চিনা বিলগ্নি রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 টেলিকম সেক্টরে বড় বাধা!

টেলিকম সেক্টরে বড় বাধা!

টেলিকম সেক্টরে চিনা সংস্থাগুলির রমরমা কার্যত খর্ব করতে শুরু করে দিয়েছে মোদী সরকার। এছাড়াও রাস্তা নির্মাণের কাজে যে সমস্ত চিনা সংস্থা বরাত পেয়েছিল, তাদেরও সরিয় দিচ্ছে নয়া সরকারি নিয়ম। ফলে সর্বোতভাবে ভারতে চিনা ব্যবসা উৎখাত চলছে।

 চিনকে চাপ

চিনকে চাপ

কখনও পরোক্ষে কখনও বা সরাসরি , চিনকে ভারত সাফ বুঝিয়ে দিয়েছে যে যদি চিন সীমান্ত সংঘাতের রাস্তা থেকে সরে না আসে, বা শান্তি বজায় রাখতে না পারে সীমান্তে ,তাহলে এই ভারতের বুকে তাদের ব্যবসায়িক সমস্যা কমবে না, বরং বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+