করোনার ভয়াল সংক্রমণের মাঝেই লাদাখ সীমান্তে ফের উঁকি দিচ্ছে লালফৌজ

করোনার ভয়াল সংক্রমণের মাঝেই লাদাখ সীমান্তে ফের উঁকি দিচ্ছে লালফৌজ

গত বছর ঠিক এই সময়ই লাদাখে সক্রিয় হয়ে উঠেছিল লালফৌজ। ফের লাদাখ সীমন্তে উঁকি দিচ্ছে চিনা ফৌজের গতিবিধি। সিঁদুরে মেঘ দেখে আগে থেকেই সতর্ক ভারতীয় সেনা। লালফৌজের গতিবিধির উপর নজর রেখে চলেছেন তাঁরা।

উঁকি দিচ্ছে লালফৌজ

উঁকি দিচ্ছে লালফৌজ

ফের লাদাখ সীমান্তে উঁকি দিতে শুরু করেছে লালফৌজ। লাদাখ সীমান্তের ১০০ কিলোমিটারের মধ্যে চিনা বাহিনীকে টহল দিতে দেখা গিয়েছে। তারপরেই বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর শীতের বরফ গলতেই লালফৌজ ফের লাদাখ সীমান্তের কাছে সক্রিয় হতে শুরু করেছে। গতবছর ঠিক এই মে মাস থেকেই লাদাখ সীমান্তে প্রবল অশান্তি তৈরি হয়েছিল চিনা ফৌজের সঙ্গে।

সতর্ক ভারতীয় সেনা

সতর্ক ভারতীয় সেনা

বরফ গলতেই প্যাংগং সো রাস্তা পরিষ্কার হতে শুরু করেছে। লালফৌজের গতিবিধিতে ফের নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা। নতুন করে ১০০ কিলোমিটারের মধ্যে লালফৌজের অতিসক্রিয়তায় সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় সেনা। ফের তারা অশান্তি ছড়াতে পারে আশঙ্কায় কড়া নজরদারি চলছে লাদাখ সীমান্তে।

আলোচনা চলছে

আলোচনা চলছে

এখনও পুরোপুির মেটেনি দ্বন্দ্ব। দুই দেশের মধ্যে আলোচনা চলছে। প্যাংগং সো হ্রদের তীরবর্তী এলাকা নিজেদের বলে দাবি করেছে চিন। তাঁরা যেভাবেই হোক প্যাংগং সো হ্রদের স্পিং পয়েন্ট নিজেদের দখলে রাখতে চাইছে। এই নিয়ে গত বছর থেকেই দুই দেশের মধ্যে আস্ফালন চলছে। সেইআলোচনা এখনও জারি রেখেছে দুই দেশ।

সীমান্তে কড়া নজরদারি

সীমান্তে কড়া নজরদারি

সঙ্গে সঙ্গে সীমান্তে কড়া নজরদারি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। বায়ুসেনা, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিস সহ একাধিক বাহিনী মোতায়েন করে চলছে নজরদারি। গরম পড়তেই ফের তারা পুরনো অবস্থানে ফিরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নতুন করে লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়বে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+