চিনের আরও ২৭৫ টি অ্যাপ দিল্লির স্ক্যানারে! 'পাবজি' ,'আলি এক্সপ্রেস'কে নিয়ে কেন আশঙ্কার মেঘ ভারতে

চিনের আরও ২৭৫ টি অ্যাপ দিল্লির স্ক্যানারে! 'পাবজি' ,'আলি এক্সপ্রেস'কে নিয়ে কেন আশঙ্কার মেঘ ভারতে

মোদী বলেছিলেন 'ভারতের চোকে চোখ রেখে যে তাকাবে ,তাকে জবাব দেওয়া হবে', আর সেই মতো, যুদ্ধের ময়দানে আর ময়দনের বাইরের যুদ্ধনীতিতে চিনকে একের পর এক কিস্তিতে মাত দিচ্ছে ভারত। আগের বারের ৫৯ টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করার পর এদিন রো ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি। তবে এখানেই শেষ নয়!

 ২৭৫ টি অ্যাপ ও দিল্লি স্ক্যানার!

২৭৫ টি অ্যাপ ও দিল্লি স্ক্যানার!

দিল্লির স্ক্যানারে আপাতত চিনের ২৭৫ টি অ্যাপ রয়েছে।
আগের ৫৯ টি অ্যাপের মতো এই অ্যাপগুলিও ভারতের নিরাপত্তা বিষয়ে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বাল হচ্ছে, আরও যে ২৭৫ টি চিনা অ্যাপ গোয়েন্দাদের নজরে রয়েছে , সই অ্যাপ দ্বারা ব্যক্তিগত তথ্য ঘিরে সংশয় তৈরি হচ্ছে।

 পাবজি নিয়ে সংশয়!

পাবজি নিয়ে সংশয়!

৫৯ টি অ্যাপের তালিকায় ইতিমধ্যেই টিকটক নিষিদ্ধ হয়েছে। যা ভারতে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল। আবার আরও এক জনপ্রিয় অ্যাপ পাবজি সম্ভবত নিষিদ্ধ হতে পারে ভারতে। কারণ গোয়েন্দাদের দাবি,এই অ্যাপ থেকে তথ্য হাতানোর মতো কিছু উপাদান থাকতে পারে। যা দেশের নাগরিক নিরাপত্তার জন্য ক্ষতিকর।

চিনের সরকারকে তথ্য পাচার অ্যাপের দ্বারা!

চিনের সরকারকে তথ্য পাচার অ্যাপের দ্বারা!

বলা হচ্ছে, চিন সরকারের কাছে গোপনে তথ্য পাচার করছে তিনের বিভিন্ন অ্য়াপ। এই অ্যাপের তালিকায় পাবজি যেমন রয়েছে, তেমনই রয়েছে আলি এক্সপ্রেস। চিনকে ঘিরে কেন এমন সন্দেহ উঠে আসছে তা নিয়েও বেশ কিছু তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে।

 কেন তথ্য পাচার নিয়ে এই অ্যাপগুলি স্ক্যানারে

কেন তথ্য পাচার নিয়ে এই অ্যাপগুলি স্ক্যানারে

উল্লেখ্য়, ২০১৭ সালে চিনের একটি আইন অনুাযায়ী,চিনের সমস্ত প্রযুক্তি সংস্থা চিনের সরকারের মালিকানাধীন। এই আইন বলছে, সরকার চাইলে এই তথ্য ও প্রযুক্তি সংস্থা থেকে তথ্য নিতে পারে। আর সেই মর্মেই কপালে ভাঁজ পড়েছে দিল্লির। চিনের সরকারী মালিকানাধীন সংস্থা চিনের সরকারকে তথ্য পাচার করছে কি না , তা নিয়ে দ্বন্দ্বে দিল্লি।

কোন কোন চিনা সংস্থা বিপদে!

কোন কোন চিনা সংস্থা বিপদে!

বলা হচ্ছে, দিল্লির তৎপরতার জেরে চিনের সংস্থা শাওমি, টেনসেন্ট, বাইটডান্স বিপদে রয়েছে ভারতে। এমনকি সফ্টওয়্যাল ডেভেলপার সংস্থা মেইটু, এলবিই টেক, সিনা কর্প ঘিরেও আশঙ্কার মেঘ। অন্যদিকে, পাবজি -র মালিকানা আংশিকভাবে চিনা। তবে আলি এক্সপ্রেস সম্পূর্ণভাবে চিনের কোটিপতি জ্যাকমার সংস্তা আলিবাবার অধীনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+