India-China Border Dispute: উৎসবের মরশুমে লাদাখে চোখ রাঙাচ্ছে চিন, সবক শেখাতে প্রস্তুত ভারতও

India-China Border Dispute: লাদাখে ফের চোখ রাঙানি চিনের (china)। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ওঁত পেতে রয়েছে লালফৌজ। ঝড়ের গতিতে পরিকাঠামোর উন্নয়ন করছে চিন। যদিও পাল্টা সবক শেখাতে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। লাদাখ সীমান্তে (Ladakh) পরিকাঠামোগত উন্নয়নে পিছিয়ে নেই ভারতও (India)। শুক্রবার এমনটাই জানালেন ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান এপি সিং (CAS Amar preet singh)।

৮ অক্টোবর দেশজুড়ে পালিত হবে বায়ুসেনা দিবস (Indian Air Force Day)। তার আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল এপি সিং (AP Singh)। পড়শি দেশের সঙ্গে সীমান্তে উদ্ভূত উত্তেজনার পরিস্থিতি নিয়ে বক্তব্য় রাখেন তিনি। ভবিষ্য়তে দেশের সুরক্ষার স্বার্থেও পরামর্শ এপি সিংয়ের। বিদেশের উপর ভরসা না করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অস্ত্রভাণ্ডার গড়ে তোলার পরামর্শ বায়ুসেনা প্রধানের।

China army

লাদাখ ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) দিকে বারবার হাত বাড়িয়েছে চিন। নিজেদের এলাকা বলে দখল করতে চেয়েছে জিনপিংয়ের (xi jinping) দেশ। কড়া হাতে মোকাবিলা করেছে ভারতও। যার জেরে দিল্লির (New Delhi) সঙ্গে বিরোধ বেড়েছে বেজিংয়ের (Beijing)। পড়শি দেশকে হুঁশিয়ারির সুরে বার্তাও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই আবহেই এবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা ধরে শক্তি প্রদর্শনের খেলায় নামছে লালফৌজ।

সাংবাদিক বৈঠকে এপি সিং আরও বলেন, ২০৪৭ এর মধ্য়ে ভারতের সম্পূর্ণ নিজস্ব উৎপাদিত অস্ত্রভাণ্ডার গড়ে তোলা উচিত। এরপরই অবশ্য় তিনি জানান, ভারতকে তিন তিনটি এস-৪০০ মিসাইল পাঠিয়েছে বন্ধু রাশিয়া (Russia)। আগামী বছরের মধ্য়ে আরও দুটি ইউনিটও পাঠানো হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

নতুন ভারত ঘরে ঢুকে শত্রুদের মেরে আসে বলে স্বাধীনতা দিবসের বক্তৃতায় শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে। এদিন সেই কথাও ফের মনে করিয়ে দিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। বালাকোটের এয়ার স্ট্রাইকের (Balakot Air Strike) উদাহরণ টেনে আনেন বায়ুসেনা প্রধান (CAS)।

অগ্নিবীর (Agniveer Scheme) নিয়েও আশাবাদী বায়ুসেনা। ২৫ শতাংশের বেশি অগ্নিবীরকে বায়ুসেনায় নিয়োগ করা হবে। অগ্নিবীর প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বলেন এপি সিং। তবে এব্য়াপারে কেন্দ্রীয় সরকারই শেষ সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য়, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হিসেবে গত ৩০ সেপ্টেম্বরই দায়িত্ব গ্রহণ করেন এয়ার মার্শাল এপি সিং। এর আগে বায়ু সেনার ভাইস চিফ পদে ছিলেন অভিজ্ঞ এই ফাইটার পাইলট। বায়ুসেনার প্রধান হিসেবে ওইদিনই অবসর নেন মার্শাল বিবেকরাম চৌধুরী (Vivekram Chaudhury)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+