ভারতের ‘ইচ্ছাকৃত হস্তক্ষেপে’ই নিষিদ্ধ একের পর এক চিনা অ্যাপ, হুঁশিয়ারি বেজিংয়ের
চি্নের অ্যাপগুলির ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বেজিং।
চি্নের অ্যাপগুলির ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বেজিং। বেজিংয়ের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারতের উচিত তাদের এই অন্যায় সিদ্ধান্তের সংশোধন করা উচিত। চিন বলেছে, এই নিষেধাজ্ঞা একটি 'ইচ্ছাকৃত হস্তক্ষেপ'। চিন ব্যবসার রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভারতের জাতীয় স্বার্থে ক্ষতিকারক হওয়ায় চিনের কিছু অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তার পরিপ্রেক্ষিতে চিনের সংস্থাগুলির পক্ষে প্রতিবাদে সরব হয়েছে বেজিং। উল্লেখ্য, ভারত গত মাসে টিকটক-সহ ৫৯টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করে। আরও ৪৭টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয় সম্প্রতি।
সব মিলিয়ে ভারত সরকার ২৫০টিরও বেশি চিনা অ্যাপ্লিকেশন পর্যবেক্ষণ করছে এবং তা থেকে বাছাই করে করে অ্যাপগুলি নিষিদ্ধ করা হচ্ছে। চাইনিজ দূতাবাসের মুখপাত্র কাউন্সেলর জি রং এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি 'ওয়ে চ্যাট' অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।
তিনি বলেন "আমরা প্রাসঙ্গিক প্রতিবেদনগুলি লক্ষ্য করেছি। ২৯ জুন ভারত সরকার ওয়ে চ্যাট-সহ ৫৯টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছিল, যা চিনা সংস্থাগুলির বৈধ অধিকার এবং স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এই পরিস্থতিতে ভারতের কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহারের বার্তা দেওয়া হয়েছে চিনের তরফে।












Click it and Unblock the Notifications