ভারত মহাসাগরে শক্তিবৃদ্ধি করছে চিন, হুঁশিয়ার করল ভারতীয় নৌসেনা প্রধান
ভারতের জলসীমান্তে ঢুকে পড়ছে চিনের নৌসেনার রণতরী। বিনা অনুমতিতেই জলসীমান্ত লঙ্ঘন চলছে বলে অভিযোগ করেছেন ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং।
ভারতের জলসীমান্তে ঢুকে পড়ছে চিনের নৌসেনার রণতরী। বিনা অনুমতিতেই জলসীমান্ত লঙ্ঘন চলছে বলে অভিযোগ করেছেন ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। তিনি অভিযোগ করেছেন ভারত মহাসাগরে চিনের নৌসেনার এই গতিবিধি ভাল চোখে দেখছে না ভারত। কয়েকদিন পরেই পাকিস্তানের সঙ্গে মহড়ার জন্য ভারত মহাসাগরে চিনের জাহাজের গতিবিধি বাড়বে। কিন্তু তারজন্য কোনও রকম অনুমতি চিন নিচ্ছে না।

ভারতীয় নৌসেনা চিনের রণতরীর এই গতিবিধির উপর নজর রেখে চলেছে। পাকিস্তানের সঙ্গে চিনের নৌসেনার মহড়া দেওয়ার কথা। নৌসেনা প্রধান দাবি করেছেন তার জন্য ভারত মহাসাহরে চিনের রণতরী প্রবেশ করতে শুরু করেছে। বিনা অনুমতিতে বাণিজ্যিক জাহাজ ছাড়া রণতরীর সীমান্ত লঙ্ঘন ভারত মেনে নেবে না বলে চিনকে হুঁশিয়ারি দিয়েছেন নৌেসনা প্রধান। চীনের রণতরী শিন ইয়ান-১-কে একপ্রকার সীমান্ত থেকে তাড়িয়ে ছেড়েছে ভারতীয় নৌসেনা।
ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়েছে মোদী সরকার। নৌসেনা প্রধান জানিয়েছেন, ভারতের এখনও বিমান বহনে সক্ষম রণতরীর প্রয়োজন। আরও ৪০-৫০টি রণতরী তৈরি হচ্ছে। সেগুলি খুব শীঘ্রই সামিল হবে নৌসেনায়। তাহলে নজরদারি আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি। এদিকে কয়েকদিন আগে শ্রীলঙ্কা অভিযোগ করেছিল, বাণিজ্যিক কারণে লিজ নেওয়া বন্দর সামরিক কাজে ব্যবহার করছে চিন। ভারত মহাসাগরে চিনের রণতরীর গতিবিধি নিয়ে আপত্তি জানিয়েছিল তারাও।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের












Click it and Unblock the Notifications