লাদাখ সীমান্তে ফের শক্তি বাড়াতে শুরু করল চিন! ক্রমশ উত্তেজনা বাড়ছে প্যানগংয়ে

লাদাখ সীমান্তে ক্রমেই শক্তি বাড়াচ্ছে চিন। চিনা সেনার এই আস্ফালন ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে জানিয়েছেন লাদাখের চুশুল সেক্টরের কাউন্সিলর স্ট্যানজিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্যানজিন বলেন, যে চিনা কাঠামোগুলি আগে দেখা যেত না, এখন তা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্রমে আরও কাঠামো তৈরি করে এখানে শক্তি বাড়াচ্ছে চিন।

নতুন পদক্ষেপ করল ভারতীয় সেনাবাহিনী

নতুন পদক্ষেপ করল ভারতীয় সেনাবাহিনী

এদিকে চিনকে আরও চাপে রাখতে নতুন পদক্ষেপ করল ভারতীয় সেনাবাহিনী। লাদাখের প্যাংগং লেকে নজরদারি চালাতে সমরাস্ত্র সজ্জিত বোট কেনার পরিকল্পনা করেছে সেনা। ওই বোটে পাঠানো যাবে জওয়ানদেরও। এই নিয়ে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে ২০২১ এর প্রথম দিনেই একটি চুক্তি করল সেনা। ওই চুক্তি অনুযায়ী, ১২টি সমরাস্ত্র সজ্জিত বোট সেনাকে তৈরি করে দেবে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এই বছর মে মাসের মধ্যেই ওই বোটগুলি হাতে পাবে সেনা।

পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে গোলমাল বাধে

পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে গোলমাল বাধে

উল্লেখ্য, গত বছরের মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে গোলমাল বাধে। পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘর্ষের বাতাবরণ শুরু হওয়ার পর থেকে আট মাস কেটে গিয়েছে। উত্তেজনার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সেই টানাপোড়েন এখনও চলছে। সেনার তরফে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে। শীতের সময় যাতে চিন আগ্রাসন দেখাতে না পারে, সেই কারণে আগেই ব্যবস্থা নিয়ে রেখেছে ভারতীয় সেনা।

বোটের ব্যবস্থা করছে ভারতীয় সেনাবাহিনী

বোটের ব্যবস্থা করছে ভারতীয় সেনাবাহিনী

তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শীতের সময় উঁচু জায়গায় লড়াই চালানো কঠিন বলে চিন গ্রীষ্মের জন্য অপেক্ষা করছে। মে মাস নাগাদ তারা আবার পূর্ব লাদাখে অশান্তি ছড়াতে পারে। সেই কারণেই আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমরাস্ত্র সজ্জিত বোটের ব্যবস্থা করছে ভারতীয় সেনাবাহিনী।

পিপলস লিবারেশন আর্মির জওয়ানকে চিনে ফেরত পাঠাল ভারত

পিপলস লিবারেশন আর্মির জওয়ানকে চিনে ফেরত পাঠাল ভারত

এদিকে এরই মাঝে এদিন পিপলস লিবারেশন আর্মির জওয়ানকে চিনে ফেরত পাঠাল ভারত। চিনা সেনার ওই জওয়ান ৮ জানুয়ারি লাদাখ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। এর আগেও অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতের দিকে চলে এসেছিলেন একজন চিনা জওয়ান। তাঁকেও পিপল'স লিবারেশন আর্মির হাতে তুলে দিয়েছিল ভারতীয় সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+