'পরিযায়ী শ্রমিকদের জন্য কিচ্ছু নেই!' কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে বার্তা চিদাম্বরমের

এদিন কেন্দ্রের তরফে ভারতের ধুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের একাধিক সেক্টরের জন্য আলাদা আলাদা স্কিম ও বহুবিধ নিয়মের কথা জানিয়েছেন। আর সেই আর্থিক প্যাকেজের সমালোচনায় এদিন মুখর হলেন পি চিদাম্বারম।

পরিযায়ী শ্রমিকদের জন্য কিচ্ছু নেই! কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে বার্তা চিদাম্বরমের

প্রাক্তন কেন্দ্রীয় অর্থন্ত্রী তথা দুঁদে কংগ্রেস নেতা চিদাম্বরম জানিয়েছেন, 'সরকার নিদের উদাসীনতা আর ভয়েতেই বন্দি রইল'। তাঁর দাবি, এই আর্থিক প্যাকেজ থেকে কোনও মতেই লক্ষ লক্ষ গরিব ও পরিযায়ী শ্রমিকদের কোনও উপকার হবে না। পরিযায়ী শ্রমিকদের জন্য এই সরকারের আর্থিক প্যাকেজে কিচ্ছু নেই বলে তিনি জানান।

উল্লেখ্য, প্রথম দফার আর্থিক ত্রাণ ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দরিজদ্রদের জব্য ১.৭৫ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। সেই প্রসঙ্গেও চিদাম্বরমের দাবি, যে সংকট ভারতে এখন হয়েছে তার জন্যমোদী সরকারের ঘোষিত নীতি এমন কিচ্ছু নয়! তিনি বলেন ১৯৪৮ সালের পর এতবড় দারিদ্র সংকট ভারত দেখছে। সেই তুলনায় এই প্যাকেজের কোনও ভিত্তি নই।

চিদাম্বরম জানান, এমএসএমই প্যাকেজ ছাড়া বাকি সমস্ত দিক দিয়ে নির্মলা সীতারমনের এই নয়া আর্থিক প্যাকজ নিয়ে হতাশ কংগ্রেস। তাঁর দাবি, ২০ লাখ কোটি টাকার মধ্যে মাত্র ৩.৬ লাখ কোটি টাকার কথা আজ ঘোষণা করেন নির্মলা সীতারমন। বাকি১৬. ৪ লাখের হিসাব পাওয়া যায়নি বলেও চিদাম্বরম এদিন তোপ দাগেন নির্মলা সীতারমনের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+