স্নায়ুর চাপ বাড়ছে কেন্দ্রের, বিতর্কের মাঝেই দেশের মধ্যে প্রথম পেগাসাস তদন্তে সায় ছত্তিশগড় সরকারের
স্নায়ুর চাপ বাড়ছে কেন্দ্রের, বিতর্কের মাঝেই দেশের মধ্যে প্রথম পেগাসাস তদন্তে সায় ছত্তিশগড় সরকারের
পেগাসাস কাণ্ডে তোলপাড় গোটা বিশ্ব। পেগাসাসের হিটলিস্টে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর নাম উঠতেই ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু হয়ে সে দেশে। এদিকে ভারতের এখনও এই ইস্যুকে জোলঘোলা অব্যাহত। পেগাসাস নিশানায় ছিলেন প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মা, ইতিমধ্যেই এই তথ্যও সামনে এসেছে। পেগাসাস কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী। এবার দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে পেগাসাস ইস্যুতে তদন্ত শুরু করতে চলেছে ছত্তিশগড় সরকার।

পেগাসাস তদন্তে সবুজ সংকেত ভূপেষ বাঘেলের
এমনকী ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া সবুজসংকেতও দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘেল। বিজেপির শাসন চলাকালীন সময়েই রাজ্যে পেগাসাসের পা পড়েছিল বলেও দাবি করেন তিনি। সম্প্রতি রায়পুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্টতই জানান পেগাসাস কাণ্ডে তদন্তের জন্য ইতিমধ্যেই একটা কমিটিও তৈরি করা হয়েছে সেই রাজ্যে।

নেপথ্যে রমন সিংয়ের হাত ?
এমনকী রাজ্যে পেগাসাস রহস্যের পিছনে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের হাত থাকতে পারে মত বাঘেল শিবিরের। নব নির্মিত গোয়েন্দা কমিটি প্রয়োজনে রমন সিংয়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে এই স্পাইয়ার তৈরি করেছে ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ। তাদের সঙ্গে বিজেপি সরকারের ঠিক কীরকম যোগাযোগ ছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
এদিকে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায় ছত্তিশগড়ে একাধিক দলিত অধিকার কর্মী ও সমাজকর্মীর মোবাইলে গোপনে আড়িপাতা হচ্ছে। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে পেগাসাস স্পাইওয়্যারকে। সেই সময়ও এই ইস্যু নিয়ে উত্তাল হয় ছত্তিশগড়ের রাজ্য-রাজনীতি। যদিও পরবর্তীতে সরকারের অনিচ্ছার কারণে তদন্ত প্রক্রিয়া বিশেষ গতি পায়নি।

কমিটিতে থাকছেন কারা ?
এদিকে পেগাসাস তদন্তে নবনির্মিত কমিটিতে থাকছে মোট তিনজন সদস্য। তালিকায় রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব, রায়পুরে আইজি ও জনসংযোগ বিভাগের সেক্রেটারি। এদিকে পেগাসাস ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তদন্তের দাবি রোজই উত্তাল হচ্ছে সংসদ। কিন্তু মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র। এমতাবস্থায় বাঘেল সরকারের এই পদক্ষেপ যে কেন্দ্রের স্নায়ুর চাপ অনেকটাই বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications