ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য! গ্রেফতার মুখ্যমন্ত্রীর বাবা, পাঠানো হল ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্য! গ্রেফতার মুখ্যমন্ত্রীর বাবা, পাঠানো হল ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে

গ্রেফতার হলেন মুখ্যমন্ত্রীর বাবা। শুধু গ্রেফতারই হলেন না তাঁকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতেও পাঠাল আদালত। ঘটনাটি ছত্তিশগড়ের। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ব্রাহ্মনদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। রাইপুর পুলিশ গ্রেফতার করে নন্দ কুমার বাঘেলকে। ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুখ্যমন্ত্রীর বাবা

গ্রেফতার মুখ্যমন্ত্রীর বাবা

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দ কুমার বাঘেলকে গ্রেফতার করল রায়পুর পুলিশ। গ্রেফতারের সঙ্গে সঙ্গে তাঁকে আদালতে পেশ করা হয়। রায়পুর আদালত তাঁেক ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রীর বাবা। তারপরেই ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে নন্দ কুমার বাঘেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। রায়পুরের ডিডি নগর থানায় এফআইআর দায়ের করা হয়। তবে মুখ্যমন্ত্রীর বাবােক গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিেয়ছে। হাইপ্রোফাইল ব্যক্তি তিনি। প্রভাবশালীও বটে। ছেলে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কীকরে তিনি গ্রেফতার হলেন।

কী বলেছিলেন মুখ্যমন্ত্রীর বাবা

কী বলেছিলেন মুখ্যমন্ত্রীর বাবা

ব্রাহ্মণ সম্প্রদায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বাবা মন্তব্য করেছিলেন, ব্রাহ্মণরা এই দেশের নন। তাঁরা বিদেশী বা অন্য দেশে। তাঁদের শুদ্ধিকরণ প্রয়োজন নইলে তাঁদের গঙ্গা থেকে ভল্গায় পাঠিয়ে দেওয়া হবে। ডিডি নগর থানার ইনচার্জ যোগীতা খাপাড়ে জানিয়েছেন, ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধিরা এই মন্তব্যের প্রবল বিরোধিতা করেছেন। তারপরেই থানায় তাঁরা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বাবা সমাজে ভদাভেদ তৈরি করছেন এবং অশান্তিতে উস্কানি দিচ্ছেন।

কী বললেন বাঘেল

কী বললেন বাঘেল

বাবা গ্রেফতার হয়েছেন তাঁরই শাসনকালে। এই পরিস্থিতিতে কী বললেন ছেলে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেছেন বাবা , তাই তাঁকে সব সময় সম্মান করেন। কিন্তু কোনও ভাবেই তিনি আইনের উর্ধ্বে নন। মুখ্যমন্ত্রীর বাবা বলে আইনের বাইরে তিনি নন। আইন আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রীর বাবা বলে আইন তাঁকে েরয়াত করবে না। ভূপেশের এই মন্তব্যে রাজনৈতিক দিক থেকে প্রশংসা পেয়েছে তাতে কোনও সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

গদি টলমল

গদি টলমল

ভূপেশ বাঘেলের গদি টলমল প্রায়। গতমাসেও ভূপেশকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য তৎপর হয়েছিলেন তাঁরই দলের কয়েকজন বিধায়ক। রাহুল গান্ধী নিডে ভূপেশ বাঘেলের সঙ্গে দফায় দাফায় বৈঠক করেছেন। তাঁকে একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল। তারপরেই ভূপেশ বাঘেল বলেছিলেন, তিনি হাইকমান্ডের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন। পার্টি যা বলবে সেই অনুযায়ী কাজ করবেন তিনি। তারপরেই এই ভূপেশ বাঘেলের বাবার গ্রেফতারির ঘটনায় মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পয়েন্ট অনেকটাই বাড়ল তাতে কোনও সন্দেহ নেই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+