Chhattisgarh Assembly Election: প্রচারে মধ্যেই বিজেপি নেতাকে খুন মাওবাদীদের! ভোটের মুখে আতঙ্ক ছত্তিসগড়ে
Chhattisgarh Assembly Election: বিধানসভা নির্বাচনের আগে ছত্তিসগড়ে মাওবাদী তাণ্ডব! প্রচার চলাকালীন খুন বিজেপির জেলা সহ-সভাপতি। মৃত ওই ব্যক্তির নাম রতন দুবে (Ratan Dubey) বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শুধু তাই নয়, এই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যাপক ভাবে আঁটসাঁট করা হয়েছে। জানা গিয়েছে, ছত্তিসগড়ের কৌশলনগর বাজারে (Kaushalnar village) দলের হয়ে প্রচার করছিলেন রতন। হঠাত করেই তাঁর উপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় মাওবাদীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রতন দুবে (Ratan Dubey)র।

নারায়ণপুর বিজেপির জেলা ইউনিটের সভাপতি ছিলেন তিনি। কৌশলনগর অঞ্চল থেকে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। আর সেখানেই রতন দুবের উপর মাওবাদী হামলার ঘটনা ঘটল। সে রাজ্যে বিধানসভা নির্বাচনের বড় দায়িত্ব ছিল রতন দুবের উপর। আর এরপরেও মাওবাদীরা তাঁকে হুঁশিয়ারি দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর এরপরেই এই ঘটনা।
যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে আগামী ৭ নভেম্বর প্রথম দফার (Chhattisgarh Assembly Election 2023) নির্বাচন ছত্তিসগড়ে। আর এর মধ্যেই এই ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, ছত্তিসগড়ে দু'দফায় বিধানসভা নির্বাচন হবে। ৭ তারিখ প্রথম দফা এবং ১৭ নভেম্বর হবে দ্বিতীয় দফার নির্বাচন।
#WATCH | Chhattisgarh: On the killing of BJP leader in Narayanpur, BJP MLA Brijmohan Agrawal says, "Target killing of BJP workers is happening continuously. It happened a few days ago in Mohla-Manpur and now today in Narayanpur. It is unfortunate that the state government is not… pic.twitter.com/Ct2YsoDdOS
— ANI (@ANI) November 4, 2023
এই ঘটনার পরে নিরাপত্তা মজবুত করার দাবি সমস্ত রাজনৈতিক দলের। তবে বিজেপি নেতার খুনে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা ওম মাথুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'প্রচার চলাকালীন রতন দুবেকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। আর এই ঘটনার সঙ্গে মাওবাদীরা জড়িত বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ বিজেপি নেতার। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন ওম মাথুর। পাশাপাশি কাপুরুষোচিত হামলা বলেও ব্যাখ্যা করেছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications