Chhattisgarh Assembly Election 2023: বাঘেলেই আস্থা না গেরুয়া শিবিরে আস্থা, দ্বিতীয় দফার ভোট চলছে ছত্তিশগড়ে
Chhattisgarh Assembly Election 2023: ছত্তিশগড়ে সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ৭০টি আসনে চলছে ভোট। ইতিমধ্যেই সকাল সকাল গিয়ে ভোট দিয়ে এসেছেন উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও। কয়েক মাস আগে পর্যন্ত যিনি ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হাইকমান্ডে দরবার করেছিলেন।
ভূপেশ বাঘেলকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবি জানিয়েছিলেন টিএস সিং দেও। আজ ৭০ টি বিধানসভা কেন্দ্রে মোট ৯৫৮ জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ। এদিকে বিজেপির রাজ্য সভাপতি অরুণ সাও ভোট দিয়েছেন সকাল সকাল।

কংগ্রেস প্রার্থী দেবেন্দ্র যাদব স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান ভাইলাই ভোটকেন্দ্রে। অন্যদিকে ছত্তিশগড়ের পাটান কেন্দ্রে কাকা-ভাইপোর লড়াই তুঙ্গে। এক দিকে কংগ্রেসের প্রার্থী ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন তাঁর ভাইপো বিজয় বাঘেল।
ছত্তিশগড়ে দ্বিতীয় দফার ভোটে ৯৫৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। তার মধ্যে আবার ৫৬ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এদিকে রায়পুরে ২০১টি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত করা হয়েছে দ্বিতীয় দফায়। সেখানেও িনর্বিঘ্নে চলছে ভোট গ্রহন। প্রথম দফার ভোটে বুথের ভিতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। কিন্তু দ্বিতীয় দফার ভোটে কোনও রকম অশান্তির আঁচ দেখা যায়নি। মাওবাদী এবং নকশাল প্রভাবিত রাজ্য হওয়ায় ছত্তিশগড়ে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications