এবার করোনা টেস্ট কিট তৈরি হচ্ছে ভারতেই! সংক্রমণ রোখার বিষয়ে এগোচ্ছে দেশ
করোনা প্রকোপে ক্রমেই সংক্রমিতদের সংখ্যা বাড়ছে দেশে। আ এরই মধ্যে দেশে ঠিক মতো করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে না বলে অয়বিযোগ উঠতে শুরু করেছে। এই পরিস্থিতি দেশে প্রথম কোনও কম্পানি করোনা ভাইরাসের টেস্ট কিট তৈরির ক্ষেত্রে অগ্রসর হয়েছে।

করোনা টেস্ট করাতে কয়েক ঘণ্টা অপেক্ষা
এদিন খবর পাওয়া যায় যে দিল্লি বিমানবন্দরে করোনা ভাইরেসের সংক্রমণ পরীক্ষার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বিদেশ থেকে ফেরা যাত্রীদের। বাস্থ্যমন্ত্রক এবং এয়ারপোর্টের কর্মচারীদের মধ্যে যোগাযোগের অভাবের কারণেই বিদেশ-ফেরত যাত্রীরা নাজেহাল হচ্ছেন বলে অভিযোগ। এর পাশাপাশি টেস্ট কিটের অভাবও একটি কারণ বলে জানা যাচ্ছে।

করোনা টেস্ট কিট তৈরি করছে চেন্নাইয়ের সংস্থা
এই পরিস্থিতিতে চেন্নাইয়ে অবস্থিত একটি সংস্থা করোনা ভাইরাস টেস্টের কিট তৈরির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। চেন্নাইয়ের ত্রিবিত্রন হেলথকেয়ার গ্রুপ নামক সংস্থাটি এই কিট তৈরি করছে বলে খবর পাওয়া গিয়েছে।

এখনই বাজারে আসছে না করোনা টেস্ট কিট
তবে জানা গিয়েছে করোনা টেস্ট কিট তৈরি করলেও সরকারের থেকে এই বিষয়ে অনুমোদন পেতে ২ থেকে ৩ সপ্তাহ লাগবে। সেই ক্ষেত্রে এখনই বাজারে আসছে না এই টেস্ট কিট। সেই সময় পর্যন্ত দেশের বিপুল জনসংখ্যার করোনা পরীক্ষা করতে সরকারকে বিদেশ থেকে আমদানি করা টেস্ট কিটের উপরই নির্ভর করে থাকতে হবে।

বিদেশ থেকে করোনা টেস্ট কিট আমদানি করছে কেন্দ্র
জানা গিয়েছে, সরকার ইতিমধ্যেই জার্মানি থেকে ১০ লক্ষ কোরনা ভআইরাসের টেস্ট কিট আমদানি করার জন্য অর্ডার দিয়েছে। তবে দেশে যেই হারে করোনা আতঙ্ক ছড়াচ্ছে তাতে আরও করোনা টেস্ট কিট দরকার পরবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

পরীক্ষার অভাবে সব করোনা কেস ধরা পড়ছে না
এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭ উঠে গিয়েছে। ইতিমধ্যই তিনজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। এদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা, এখজন কর্নাটকের ও মঙ্লবার একজন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। বিশেষজ্ঞরা মনে করছেন দেশে আসল করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তবে পরীক্ষার অভাবে সব কেস ধরা পড়ছে না। এই কারণেই দেশে তৈরি হওয়া টেস্ট কিট খুব প্রয়োজনীয় হয়ে পড়বে।












Click it and Unblock the Notifications