তৈরি চন্দ্রযান-৩, কবে শুরু হচ্ছে মিশন পরিকল্পনার কথা জানাল ইসরো

নতুন বছরের শুরুতেই সুখবর শোনাল ইসরো। বুধবার ইসরোর প্রধান কে শিবন ঘোষণা করেছে চন্দ্র অভিযানের জন্য তৈরি চন্দ্রযান-৩। সরকারের তরফে অনুমোদনও মিলেছে। ২০২১-এ চাঁদের পথে পাড়ি দেবে আবার একটি চন্দ্রযান। এই নিয়ে তৃতীয়বার চন্দ্র অভিযানে যাবে ভারত।

 চন্দ্রযান-৩ প্রস্তুত

চন্দ্রযান-৩ প্রস্তুত

চন্দ্রযান-২য়ের অভিযান সফল না হলেও চন্দ্রযান-৩ চাঁদে পাঠানোর প্রস্তুতি শুরু করে গিয়েছে। বছরের প্রথম দিনেই সেই সুখবর শুনিয়েছেন ইসরোর প্রধান কে শিবন। তিনি জানিয়েছেন ২০২১ সালে ফের চাঁদ অভিযানে যাবে চন্দ্রযান। চন্দ্রযান-৩য়েরও একটা ল্যান্ডার এবং রোভার থাকবে। তবে তা আরও উন্নতমানের হবে।

 খরচ হবে ২৫০ কোটি

খরচ হবে ২৫০ কোটি

চন্দ্রযান-৩ মিশনে জন্য খরচ হবে ২৫০ কোটি টাকা। যা চন্দ্রযান -২ মিশনের খরচের থেকে অনেকটাই কম। কারণ চন্দ্রযান-২ মিশনে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা। ২০২১ সালে চন্দ্রযান-৩ পাড়ি দেবে চাঁদের পথে এমনই জানিয়েছেন ইসরোর প্রধান কে শিবন।

ব্যার্থ হয়েছে চন্দ্রযান-২

ব্যার্থ হয়েছে চন্দ্রযান-২

বিপুল অর্থ খরচ করে চন্দ্রযান-২ মিশন শুরু করেছিল ইসরো। সব বাঁধা পেরিয়ে চন্দ্রযান-২ সফল ভাবে চাঁদের কাছে পৌঁছলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। চাঁদে নামার আগেই ছিটকে যায় সেটি। এখনও চন্দ্রযান-২য়ের রোভার এবং ল্যান্ডারের কোনও সন্ধান পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+