Chandrayaan-3: একধাক্কায় গতি বদলে চাঁদের মাটিতে নামাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ISRO-র
Chandrayaan-3: চন্দ্রযান -৩ উৎক্ষেপণ সফল হলেও এখনও অনেকগুলো চ্যালেঞ্জ আছে ইসরোর সামনে। আস্তে আস্তে চন্দ্রযানম -৩ ছোঁবে চাঁদের মাটি, সেটাই সবথেকে কঠিন কাজ। গতিবেগ একধাক্কায় নামিয়ে আনতে হবে একেবারে শূন্যতে।
চন্দ্রযান কতটা সহজ ও সুন্দরভাবে সেই ল্যান্ডিং করতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন,ইসরোর চিফ এস সোমনাথ।

অত্যন্ত দ্রুতগতিতে যে যান চাঁদের দিকে ছুটে যাচ্ছে, সেই যানের গতি কমাতে হবে কাছাকাছি গিয়ে। আর সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
ইসরো প্রধান এক সাক্ষাৎকারে জানিয়েছে, প্রথমত ওই যান অনুভূমিক থেকে উল্লম্ব হয়ে যাবে। দ্বিতীয়ত ৬,০৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি কমিয়ে করতে হবে ১০.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। আরও স্পষ্টভাবে বলতে গেলে, চাঁদের মাটি ছোঁয়ার সময় ল্যান্ডারের গতি থাকতে হবে প্রতি সেকেন্ডে তিন মিটারেরও কম।
এস সোমনাথ জানিয়েছেন, এই হরাইজনটাল বা অনুভূমিক অবস্থা থেকে ভার্টিকাল বা উল্লম্ব অবস্থায় পরিবর্তনের সময়েই সমস্যা হয়েছিল গত বার। তাই ওই সময়টা নিয়ে বিশেষ সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। চন্দ্রযান-২ সফলভাবে উৎপেক্ষণ করা গেলেও ল্যান্ডারটি নামার সময় তা ব্যর্থ হয়। এবার তা যাতে না হয় সেদিকেই বিশেষ নজর রেখেছেন ইসরোর বিজ্ঞানীরা।
ইসরো চিফ আরও জানিয়েছেন, কত কম জ্বালানি খরচ করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে দিকেও নজর দেওয়া হচ্ছে। আগামী ১৪ অগস্ট চাঁদের একেবারে কাছে চলে যাবে চন্দ্রযান ৩। এর ঠিক দু দিন পরে, ১৬ অগস্ট বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার প্রপালসান সিস্টেম থেকে আলাদা হয়ে যাবে।
১৮ অগস্ট গতি কমবে অনেকটাই। পুরো প্রক্রিয়া সঠিকভাবে এগোলে ২৩ অগস্ট মহাকাশযান শেষ ৩০ কিলোমিটার অতিক্রম করবে ও চাঁদের মাটিতে অবতরণ করবে। আর তা যদি ঘটে যায় তাহলে একটা ইতিহাস তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা। শুধু তাই নয়, আগামিদিনে নতুন দিক খুলে যাবে বলেই মনে করছেন ইসরোর কর্তা।
বলে রাখা প্রয়োজন, গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় Chandrayaan-3। এখনও পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছে এই মহাকাশ যান। ইতিমধ্যে চাঁদের ছবিও পাঠিয়েছে ভারতের এই যান। তবে এবার সবার নজর চন্দ্রায়নের সফল অবতরণের দিকে। একই সঙ্গে চলছে কাউন্টডাউনও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications