করোনা যুদ্ধে ভারত: লকডাউন উঠলেই কেন্দ্র কোন 'বড়সড়' ব্যবস্থা নিতে চলেছে! উঠছে প্রবাসী-প্রসঙ্গ
করোনা যুদ্ধে ভারত: লকডাউন উঠলেই কেন্দ্র কোন 'বড়সড়' ব্যবস্থা নিতে চলেছে! উঠছে প্রবাসী-প্রসঙ্গ
করোনার আবহে ভারতে ট্রেন থেকে বিমান চলাচল বন্ধ। স্তব্ধ রাস্তাঘাট, দোকান পাট। ২১ দিনের লকডাউন কাটিয়ে করোনার আবহে ফে ১৯ দিনের নতুন লকডাউন পর্বের শেষ পর্যায়ে ভারত। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে বড় পদক্ষেপের পথে যেতে চলেছে ভারতের প্রশাসন।

ভিন দেশের প্রবাসীদের ঘরে ফেরার ডাক!
বিভিন্ন রাজ্যের সচিদের সঙ্গে কেন্দ্রীয় সচিবের বৈঠক হয়েছে শনিবার।সেখানে রাজ্যস্তর থেকে ভিনদেশে আটকে পড়া প্রবাসী ভারতীয়দের ঘরে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে সরকারকে। ফলে এবার কেন্দ্র বিভিন্ন রাজ্যের সঙ্গে কথা বলে ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বন্দোবস্ত শুরু করছে।

লকডাউনের ওঠার অপেক্ষা!
৩ মে লকডাউন উঠবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে ২৭ এপ্রিল। সোমবারের এই হাইভোল্টেজ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে চলেছেন দেশের মুখ্যমন্ত্রীরা। এমন পরিস্থিতিতে একাধিক বিষয়ে বৈঠকের আলোচনা হিসাবে উঠে আসছে।

ভিন দেশে আটকে পড়াদের উদ্ধারে সরকার
ভিন দেশে বহু ভারতীয় এই মুহুর্তে আটকে রয়েছেন। প্রবল করোনা বিধ্বস্ত আমেরিকা থেকে ইওরোপের একাধিক দেশে সংকটের মধ্যে রয়েছেন তাঁরা। এমন অবস্থায় সেই সমস্ত দেশ থেকে ভারতীয় জদের উদ্ধারে বিশেষ বিমানের বন্দোবস্ত করছে কেন্দ্রীয় সরকার। এবিষয়ে রাজ্য়গুলির সঙ্গে কথা বলছে তারা।

কীভাবে ঘরে পৌঁছনোর বন্দোবস্ত হবে?
জানা গিয়েছে, ভিন দেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানোর জন্য যে বিশেষ বিমানটি পৌঁছবে , সেটিই দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয়দের পৌঁছে দেবে। বিভিন্ন রাজ্যে ভারতীয়রা নিজের ঘরে এভাবেই ফিরে যেতে পারবেন। তবে তা কীভাবে সম্ভব হবে , তার রূপরেখা তৈরিতে ব্যস্ত কেন্দ্র।












Click it and Unblock the Notifications