দুর্নীতিবাজ ‘বাবুদের’ জন্য কোনও পাসপোর্ট ইস্যু করা হবে না, সাফ জানাল কেন্দ্র
দুর্নীতিবাজ ‘বাবুদের’ জন্য কোনও পাসপোর্ট ইস্যু করা হবে না, সাফ জানাল কেন্দ্র
কোনও দুর্নীতিবাজ আমলা বা সরকারি কর্মচারীকে পাসপোর্ট দেবে না সরকার। শুক্রবার একথা সাফ জানাল কেন্দ্র। যে সমস্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা কোনও ধরণের আর্থিক অস্বচ্ছতার অভিযোগ রয়েছে তাদের পাসপোর্টের অনুমোদন দেওয়া হবে না বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন এবং বিদেশমন্ত্রকের যৌথ বৈঠকে সিদ্ধান্ত
কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন এবং বিদেশমন্ত্রকের যৌথ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একই সাথে এই প্রসঙ্গে এতদিন বিদ্যমান আইন গুলি নিয়েও পর্যায়ক্রমে আলোচনা হয় বলে জানা যাচ্ছে।

পাসপোর্ট অনুমোদন কর্মীদের সদা সতর্ক থাকার নির্দেশ
অভিবাসন দফতর ও পাসপোর্ট অনুমোদন কর্মীদের এই বিষয়ে সর্বদা সজাগ থাকতে বলা হয়েছে বলেও জানা যাচ্ছে। কেন্দ্র সরকারের অধীনে থাকা সমস্ত বিভাগে এই মহূর্তে এই প্রসঙ্গে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে বলেও জানা যাচ্ছে।

পাপপোর্ট প্রদানের ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ সরকারের
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, দুর্নীতি প্রতিরোধ আইন বা অন্য কোনও ফৌজদারি বিষয়ক আইনের অধীনে কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা চললে তাকে পাসপোর্ট দেবে না সরকার। সংশ্লিট কর্তৃপক্ষ যদিও বা তাকে রেহাই দিলেও সরকার সামগ্রিক বিষয় খতিয়ে দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। পাশাপাশি যে সমস্ত কর্মচারীর এই মহূর্তে পাসপোর্ট রয়েছে তারা সকলে ভারতীয় পাসপোর্ট আইন ১৯৬৭-র ৬(২) ধারার আওতায় সমস্ত নথিপত্র জমা করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications