সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে আপত্তির কথা জানিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে আপত্তির কথা জানিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না
সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। তিন সদস্যের বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার বিচারে সংসদ ভবন নির্মাণের জন্য সবুজসংকেত দিলেও বিচারপতি খান্না এই মামলায় নিজের আপত্তি জানিয়েছেন। এই প্রকল্প নিয়ে এর আগে নানা বিতর্ক তৈরি হয়েছিল। যদিও পরে সুপ্রিম কোর্টের রায়ে তা সবুজ সঙ্কেত পেয়েছে।

এক্ষেত্রে অভিযোগ উঠেছিল জমির চরিত্র বদলের ছাড়পত্র সম্ভবত আইন মেনে নেওয়া হয়নি। এমনকী হেরিটেজ সংরক্ষণ কমিটির আগাম ছাড়পত্রও নেওয়া হয়নি। কীভাবে পরিবেশ ছাড়পত্র নির্দেশিকাতে সবুজসংকেত দেওয়া হল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।
কোনও পরিকল্পনা তৈরির আগে বা তা জমা দেওয়ার আগে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিকে এই বিষয়ে কোনও অবজেকশন বা সাজেশন আছে কিনা তা জানতে হয়। এমনকী একটি বোর্ড অফ এনকোয়েরি অ্যান্ড হিয়ারিং তৈরি করতে হয় ড্রাফ্ট মাস্টারপ্ল্যান তৈরির আগে।
সুপ্রিমকোর্টে তিন বিচারপতির মধ্যে দুজন এই প্রকল্পে অনুমোদন দিলেও বিচারপতি খান্না আপত্তি প্রকাশ করেছেন। কারণ তাঁর মতে, জনগণের মতামতকে এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে।
বিচারপতি খান্নার মতে এই প্রকল্পের বিষয়ে জানার অধিকার জনগণের রয়েছে। এই বিষয়ে পরামর্শ দেওয়ার বা মতামত প্রকাশের অধিকারও রয়েছে। অথবা জনগণ চাইলে প্রতিবাদ জানাতে পারে। অর্থাৎ তিনি বারবার জনগণের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন।












Click it and Unblock the Notifications