মাস্ক তৈরিতে ব্যস্ত স্ত্রী ও কন্যা! গর্বিত কেন্দ্রীয় মন্ত্রীর ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়
এখনও বাজারে মাস্কের আকাল। দিল্লির সরকার ঘোষণা করেছে বাইরে বেরোলেই মাস্ক পরে বেরোতে হবে। দেশের এই জরুরি পরিস্থিতিতে নিজের পরিবারের ব্যস্ততার ছবি শেযার করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
এখনও বাজারে মাস্কের আকাল। দিল্লির সরকার ঘোষণা করেছে বাইরে বেরোলেই মাস্ক পরে বেরোতে হবে। দেশের এই জরুরি পরিস্থিতিতে নিজের পরিবারের ব্যস্ততার ছবি শেযার করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই ছবিতে দেখা যাচ্ছে মন্ত্রী স্ত্রী ও কন্যা লকডাউনে মাস্ক তৈরিতে ব্যস্ত।

লকডাউনই ভাল সময়, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে জানিয়েছেন, কারও কাজ শেখার ক্ষেত্রে কিংবা স্কিল দেখানোর ক্ষেত্রে লকডাউনই হল ভাল সময়। কঠিন পরিস্থিতে সমাজের পাশে সবারই দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

স্ত্রী, কন্যার জন্য গর্বিত মন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন স্ত্রী মৃদুলা আর কন্যা নৈমিশার জন্য তিনি গর্বিত। কেননা তাঁরা বাড়িতে বসেই সেফটি মাস্ক বানিয়ে চলেছেন।

দলের মহিলা মোর্চাও মাস্ক তৈরি করে বিলি করছে
এর আগে মন্ত্রী একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দলের মহিলা মোর্চার সদস্যদের তৈরি করা মাস্ক ভদ্রকের বাসিন্দাদের হাতে তুলে দিতে দেখা যাচ্ছে। এর জন্য তিনি মহিলা মোর্চার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

বিজেপি নেতা কর্মীদের কাছে মোদীর আবেদন
প্রধানমন্ত্রী মোদী বিজেপি কর্মীদের উদ্দেশে বলেছিলেন, তারা যেন সাধারণ মানুষের জন্য মাস্ক তৈরি করে এবং বিলি করে। দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেছিলেন, লকডাউনে কী ভাবে সুস্থ থাকতে হবে।












Click it and Unblock the Notifications