পরিবারের সদস্য ও নির্ভরশীলদের টিকাদান কর্মস্থলে, কেন্দ্রীয় সরকার নিল নয়া নীতি
পরিবারের সদস্য ও নির্ভরশীলদের টিকা দেওয়ার বিষয়টি এখন বেসরকারি ও সরকারি কর্মস্থলে টিকিটের আওতায় আনা হবে। সরকার সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে কোভিড টিকাদান কৌশলকে ত্বরান্বিত করতে চাইছে।
পরিবারের সদস্য ও নির্ভরশীলদের টিকা দেওয়ার বিষয়টি এখন বেসরকারি ও সরকারি কর্মস্থলে টিকিটের আওতায় আনা হবে। সরকার সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে কোভিড টিকাদান কৌশলকে ত্বরান্বিত করতে চাইছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক নির্দেশিকায় এই বিষয়টি অন্তর্ভুক্ত করেছে।

কেন্দ্রীয় সরকার আগেই রাজ্য, বেসরকারি হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠানগুলিকে তাদের কর্মীদের নির্মাতাদের কাছ থেকে সরাসরি ভ্যাকসিন ডোজ সংগ্রহের অনুমতি দিয়েছিল। সেই মর্মেই নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে নতুন কি নীতি নেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন প্রদানে।
সরকারি ও বেসরকারি কর্মীদের বাড়ির সদস্যদের, শ্রমিকদের পরিবারের সদস্য এবং নির্ভরশীলদের করোনা টিকা প্রদান করা হবে কর্মক্ষেত্র থেকে। শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি কর্মক্ষেত্রের কোভিড ভ্যাকসিনেশন সেন্টার থেকে ভ্যাকসিনের ডোজ সংগ্রহ করতে হবে। বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ প্রয়াসে টিকা দেওয়া ব্যবস্থা করা হবে।
সরকারি কর্মক্ষেত্রের কোভিড ভ্যাকসিনেশন সেন্টার থেকে ৪৫ বছর বা তার বেশি বয়সীদের ফ্রি ভ্যাকসিনের ডোজ দেবে ভারত সরকার। ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করবে ভ্যাকসিন। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন প্রস্তুতকারকদের কাছ থেকে সরাসরি ভ্যাকসিন নিতে হবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে।












Click it and Unblock the Notifications