৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে কূটনীতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানালো সরকার

৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে কূটনীতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানালো সরকার

৫ই আগস্ট বাতিল করা হয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে খর্ব করা হয় জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা। পাশাপাশি এরপরই রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে ফেলা হয়। গত পাঁচ মাসে এই ইস্যু নিয়ে একাধিকবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার মাঝে এই প্রথমবার জম্মু-কাশ্মীরে কূটনীতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানালো কেন্দ্র সরকার।

৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে কূটনীতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানালো সরকার

৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের প্রায় পাঁচ মাস পরে সরকার দিল্লি-ভিত্তিক এই কূটনীতিকদের প্রথম দলকে শ্রীনগরে পরিদর্শন করতে এবং সেখানকার পরিস্থিতি মূল্যায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সূত্রের খবর, বর্তমানে তাদের কাছ থেকে কী উত্তর আসে সেই অপেক্ষায় রয়েছে সরকার।

এদিকে গত বছরের অক্টোবরেই ইউরোপীয় পার্লামেন্টের (এমইপি) প্রতিনিধিদের কাশ্মীর সফর ঘিরে একাধিক বিতর্কের সূত্রপাত হয়। সূত্রের খবর, ওই বিতর্কিত সফরে তাদের মূলত একজন ব্রিটিশ ব্যবসায়ী ও দিল্লির চিন্তাবিদদের তরফে ডাকা হয়।

তাই বর্তমানে কূটনৈতিক প্রতিনিধি দলের কাশ্মীর সফরকে ঘিরে যাতে আর কোনও বিতর্ক না হয় তাই পুরো সফরটিই বিদেশ, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত হবে বলে জানা যাচ্ছে। দিল্লি ও শ্রীনগরের সূত্র মতে, এই সপ্তাহের প্রথম দিকেই সফরের জন্য হোটেল, ভ্রমণ ও যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+