টিকা নীতিতে বদলের পরেই ৪৪ কোটি ভ্যাকসিনের অর্ডার কেন্দ্রের, ডিসেম্বরের মধ্যেই পূর্ণ হবে ভাঁড়ার
সোমবারই টিকা নীতিতে আমূল বদলের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ জুন থেকে দেশের সকল প্রাপ্ত বয়ষ্ক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ঘোষণা করলেও রাজ্যে রাজ্যে ভ্যাকসিনের তীব্র ঘাটতিই ভাবাচ্ছে সকলে। ভাঁড়ারে টান নিয়ে কী করে দ্রুত টিকাকরণ প্রক্রিয়া চালানো যাবে তা নিয়েও দানা বাঁধছিল উদ্বেগ।

এমতাবস্থায় এবার টিকার জোগান বাড়াতে সিরাম ইন্সস্টিটিউটের থেকে ২৫ কোটি করোনা টিকার ডোজ অর্ডার করল কেন্দ্র। পাশাপাশি ভারত বায়োটেকের থেকে ১৯ কোটি কোভ্যাক্সিনের ডোজও অর্ডার করা হয়েছে বলে খবর। মঙ্গলবার একথা জানান নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডঃ ভি কে পাল। মঙ্গলবারই এই অর্ডার বিশাল পরিমাণ টিকা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই প্রসঙ্গে বলতে গিয়ে ভি কে পাল বলেন, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে প্রায় ৪৪ কোটি ডোজ আগামী ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে পাওয়া যাবে। এমনকী ভ্যাকসিন তৈরির জন্য মোট অর্থের ৩০ শতাংশ টাকা অগ্রীম হিসাবে ইতিমধ্যেই সিরাম ইন্সস্টিটিউট ও ভারত বায়োটেককে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে সরকার ইতিমধ্যেই বায়োলজিক্যাল ই-এর ভ্যাকসিনের ৩০ কোটি ডোজও অর্ডার করেছে বলে জানা যাচ্চে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই তা কেন্দ্রীয় ভাঁড়ারে চলে আসবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে দেশে ৯৫ কোটির উপর প্রাপ্তবয়ষ্ক নাগরিক রয়েছে যারা টিকা নেওয়ার যোগ্য। এদিকে এখনও পর্যন্ত তাদের মধ্যে মাত্র ২২ কোটি মানুষ টিকা পেয়েছেন। যদিও তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ মানুষ টিকার দুটি ডোজই পেয়েছেন। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ২০০ কোটি টিকা ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার।












Click it and Unblock the Notifications