হিংসাত্মক আন্দোলন রুখতে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্র
নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে প্রতিবাদে আগুন ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে প্রতিবাদে আগুন ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। পরিস্থিতি মোকাবিলায় তাই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে বলা হয়েছে হিংসা নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারগুলিকে। জনসম্পত্তি রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় সবরকম ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে হিংসাত্মক আন্দোলন রুখতে ইন্টারনেট পরিষেবায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলায় জেলায় শান্তি মিছিল করছে শাসক। রাজ্যে শান্তি বজায় রাখাতে আজ ধর্মতলা থেকে মিছিল করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে আগামিকাল মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। তিনি নিজেও রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। অন্যদিকে আজ মুর্শিদাবের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও।












Click it and Unblock the Notifications