ভারতীয় হলেও কেবল উপসর্গহীনরাই ঠাঁই পাবেন বিমানে বা জাহাজে, এয়ারলিফটের আগেই সাবধান কেন্দ্র

করোনা লকডাউনে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয়েছে সরকার। ৭ মে থেকে থেকে শুরু হবে এয়ারলিফ্টের প্রক্রিয়া।

করোনা লকডাউনে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয়েছে সরকার। ৭ মে থেকে থেকে শুরু হবে এয়ারলিফ্টের প্রক্রিয়া। এরই মধ্যে কেন্দ্রের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় হলেও করোনা উপসর্গ নেই এমনদেরই ঠাঁই দেওয়া হবে বিমােন বা জাহাজে। আক্রান্তদের ঠাঁই হবে না সেখানে। জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এয়ার লিফট নির্দেশিকা

এয়ার লিফট নির্দেশিকা

করোনা সংকটে ১৩টি দেশে আটকে রয়েছেন ভারতীয়রা। ৭ মে থেকে তাঁদের এয়ারলিফ্ট করার প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার আগে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিদেশে আটকে থাকা কোনও ভারতীয় করোনা আক্রান্ত হলে তাঁকে ঠাঁই দেওয়া হবে না বিমান বা জাহাজে। তাই বিমানে তাঁদের তোলার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। থার্মাল ক্রিনিংয়ের পরেই তাঁদের বিমানে এবং জাহাজে তোলা হবে। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

টিকিট কাটতে হবে নিজের টাকায়

টিকিট কাটতে হবে নিজের টাকায়

বিদেশে আটকে থাকা যে ভারতীদের উদ্ধার করে আনা হবে তাঁদের নিজেদের বিমান বা জাহাজের টিকিট কাটতে হবে। তবেই এয়ারলিফট করা হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক। সাত মে থেকে ১২ মে পর্যন্ত এয়ার লিফট বন্দো ভারত মিশন চলবে। ১৩টি দেশে থেকে ৬৪টি বিমানে তাঁদের এয়ারলিফট করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া নৌসেনার জাহাজও কাজ করবে।

১৪ দিনের কোয়ারেন্টাইন

১৪ দিনের কোয়ারেন্টাইন

দেশে ফিরলেও বাড়িতে ফিরতে পারবেন না তাঁরা। জাহাজ বা বিমান থেকেই নামার পরেই তাঁদের করোনা পরীক্ষা করানো হবে। এবং ১৪ দিন কোনও হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে তাঁদের। সেখানে ১৪ দিন কাটানোর পর আবার করোনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা বাড়ি ফিরতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+