কানোয়ার যাত্রা নিয়ে উদ্বেগে কেন্দ্র, রাজ্যগুলিকে কড়া নির্দেশ মোদী সরকারের

কানোয়ার যাত্রা নিয়ে উদ্বেগে কেন্দ্র, রাজ্যগুলিকে কড়া নির্দেশ মোদী সরকারের

করোনা সংক্রমণ থার্ড ওয়েভ নিয়ে উদ্বেগে কেন্দ্র। কানোয়ার যাত্রা নিয়ে আবারও রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল মোদী সরকার। হরিদ্বার থেকে গঙ্গাজল আনার জন্য অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য গুলিকে। যদিও উত্তরাখণ্ড সরকার আগেই কানোয়ার যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু উত্তর প্রদেশ সরকার এই নিয়ে এখনও কড়া সিদ্ধান্ত নেয়নি। সেকারণে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কানোয়ার যাত্রা নিয়ে নির্দেশ

কানোয়ার যাত্রা নিয়ে নির্দেশ

কুম্ভমেলার পর ভয়ঙ্কর হয়েছিল করোনার সেকেন্ড ওয়েভ। এবার আবার সামনেই আসছে কানোয়ার যাত্রা। তাই নিয়ে উদ্বেেগ রয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই একাধিক রাজ্যকে কানোয়ার যাত্রা বন্ধ করারা কথা বলেছে কেন্দ্র। কোনও ভাবেই যাতে করোনা সংক্রমণ না ছড়ায় সেকারণেই হরিদ্বারে গঙ্গা জল আনতে যাওয়ার কানোয়ার যাত্রা বন্ধ করার কথা বলেছে কেন্দ্র।

সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশ

উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যেই কানোয়ার যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু উত্তর প্রদেশ সরকার এখনও তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। শুক্রবার সুপ্রিম কোর্ট কানোয়ার যাত্রা নিয়ে উত্তর প্রদেশ সরকারকে ফের বিবেচনা করার অনুরোধ জানিয়েছে। শীর্ষ আদালত বলেছে মানুষের জীবন আগে। কাজেই কানোয়ার যাত্রা নিয়ে ফের বিবেচনা করে যোগী সরকার।

তৃতীয় তরঙ্গ নিয়ে উদ্বেগ

তৃতীয় তরঙ্গ নিয়ে উদ্বেগ

করোনার তৃতীয় তরঙ্গ নিয়ে উদ্বেগে রয়েছে মোদী সরকার। দেশে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেভাবে মানুষ ভিড় করতে শুরু করেছে তাতেই থার্ড ওয়েভের আতঙ্ক দেখা দিয়েছে। কাজেই কানোয়ার যাত্রা নিয়ে ফের সংক্রমণ বাড়তে পারে বলে দেখা দিয়েছে। সেকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে গোটা দেশে। সেটাতেই উদ্বেগ বাড়ছে। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেই করোনার থার্ড ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। আজ ফের সন্ধে ৬টায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে রাজ্য গুলির সঙ্গে রিভিউ মিটিং করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+