CBSE 2020: বাতিল হয়ে গেল দশম এবং একাদশ শ্রেণির পরীক্ষা, সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত জানাল বোর্ড
CBSE 2020: বাতিল হয়ে গেল দশম এবং একাদশ শ্রেণির পরীক্ষা, সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত জানাল বোর্ড
বাতিল হয়ে গেল সিবিএসই-র দশম ও একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মহারাষ্ট্র এবং গুজরাতের পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার মত পরিস্থিতিতে নেই সেকথা আদালতে জানানো হয়। তার পরেই বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা বাতিল করার কথা জানানো হয়। তবে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পরীক্ষা ঐচ্ছিক করা হয়েছে। ছাত্রছাত্রীরা চাইলে পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষা বাতিল
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে দশম এবং একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল বোর্ড। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বোর্ডের সিদ্ধান্তের কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। করোনা পরিস্থিতিতে মাঝ পথেই বন্ধ রাখতে হয়েছিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পরীক্ষা গুলি চাইলে পরীক্ষার্থীরা দিতে পারবেন বলে জানানো হয়েছে।

১ জুলাই থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল
করোনা সংক্রমণের কারণে পিছিয়ে দিতে হয়েছিল সিবিএসই-র বোর্ড পরীক্ষা। তারপরে ১ জুলাই থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পরীক্ষা সূচি ঘোষণা করেছিল বোর্ড। পরীক্ষার খাতা কীভাবে দেখা হবে তারও প্রস্তুতি নেওয়া হয়েছিল।

একাধিক রাজ্যের আপত্তি
১ জুলাই থেকে নতুন পরীক্ষাসূচি ঘোষণা করা হলেও দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু জানিেয়ছিল তাঁদের রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাতে পরীক্ষা নেওয়া সম্ভভ নয়। সেকথা জানার পরেই বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেকথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।

দ্বাদশ শ্রেণি ঐচ্ছিক
তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হয়নি। যাঁরা পরীক্ষা দিতে চান তাঁদের জন্য পরীক্ষাসূচি প্রকাশ করা হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। এক্ষেত্রে নতুন করে এক অনিশ্চয়তা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications