পরীক্ষা বাতিল, তাও সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল ঘোষণা, কবে হবে জেনে নিন
পরীক্ষা বাতিল, তাও সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল ঘোষণা, কবে হবে জেনে নিন
দেশের করোনা পরিস্থিতিতে এ বছরের জন্য বাতিল করে দেওযা হয়েছে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ছাত্রছাত্রীদের সুরক্ষা সবার প্রথমে আসে এবং তা নিয়ে কোনও আপোস সম্ভব নয়। তবে বুধবার সিপিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে অগাস্টের মাঝখানে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সিবিএসইর সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠি বহুল প্রতীক্ষিত মূল্যায়ন নীতি এবং ফলাফল নির্ধারণের বিষয়ে বোর্ডের ভবিষ্যতের পরিকল্পনার ব্যাপারে জানান। তিনি বলেন, 'পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা বাতিল করা হয়েছে তবে সময়মতো ফলাফল ঘোষণা করা হবে। বোর্ড স্কুলের ভেতরেই মূল্যায়নের ওপর জোর দেওয়ার কথা ও তার ওপর ভিত্তি করে পড়ুয়াদের নম্বর দেবে বলে জানিয়েছে। এটার জন্য একটু সময়ের প্রয়োজন রয়েছে এবং তা শীঘ্রই প্রকাশ্যে নিয়ে আসা হবে। ফলাফল ঘোষণা করা হবে জুলাইয়ের শেষে ও অগাস্টের মাঝামাঝি সময়ের মধ্যে।’
দীর্ঘদিন ধরেই একটি অংশের তরফে বোর্ড পরীক্ষা বাতিলের দাবি তোলা হচ্ছিল। তবে প্রাথমিকভাবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার পক্ষেই ছিল কেন্দ্র। সূত্রের তরফে দাবি করা হয়েছিল, অধিকাংশ রাজ্যও পরীক্ষা বাতিলের পক্ষে ছিল না। বরং পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের ধাঁচে ছোটোভাবে পরীক্ষা নেওয়ার পক্ষে ছিল অধিকাংশ রাজ্য। কিন্তু মঙ্গলবা কেন্দ্রের পক্ষ থেকে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চ–পর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সিবিএসই জানায় যে নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে। গত বছরের মতো এবারও যদি কোনও পড়ুয়া নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে পরীক্ষা দিতে পারবে। পরিস্থিতি উপযুক্ত হলে সেই পরীক্ষা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications