করোনার বাড়াবাড়ন্তের জেরে বাতিল হচ্ছে সিবিএসই-র পরীক্ষা? পড়ুয়াদের দাবির পরে কী জানাল বোর্ড?

করোনার বাড়াবাড়ন্তের জেরে বাতিল হচ্ছে সিবিএসই-র পরীক্ষা? পড়ুয়াদের দাবির পরে কী জানাল বোর্ড?

গোটা দেশেই নতুন করে দাপট বাড়িয়েছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যাও রোজই পার করছে ১ লক্ষের গণ্ডি। আর এই সঙ্কটজনক পরিস্থিতিতে ফের দোলচল তৈরি হয় সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে। পরীক্ষা বাতিলের দাবিতে সরকারের কাছে পিটিসন পাঠান প্রায় ১ লক্ষ পডুয়া। কিন্তু তারপরেও পূর্ব নির্ধারিত সময়সূচী মেনেই পরীক্ষা হবে বলে সাফ জানিয়ে দিল বোর্ড।

পরীক্ষা বাতিলের দাবিতে পিটিশন ১ লক্ষের বেশি পড়ুয়ার

পরীক্ষা বাতিলের দাবিতে পিটিশন ১ লক্ষের বেশি পড়ুয়ার

এদিকে কেন্দ্রের এই অনড় মনোভাবে উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। সূত্রের খবর, সম্প্রতি অন্তত ১ লক্ষের বেশি পড়ুয়ারা সরকারের কাছে আবেদন করেছেন, মে মাসে হতে চলা পরীক্ষা যেন বাতিল করা হয়। তা সম্ভব না হলে যেন অনলাইন পরীক্ষার ব্যবস্থা করারও আবেদন জানানো হয়। কিন্তু এর কোনটাই সম্ভব নয় বলে এদিন সাফ জানিয়ে দিল সিবিএসই বোর্ড।

 সাড়ে পাঁচশোর বেশি আবেদন

সাড়ে পাঁচশোর বেশি আবেদন

সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় এই পরীক্ষা বাতিলের দাবিতে কার্যত উত্তাল হয়েছে সোশ্যাল মিজিয়া। প্রতিবাদে নেমেছেন অভিভাবকেরাও। আর তার মাঝেই Change.org নামক জনপ্রিয় অনলাইন পিটিশনের ওয়েবসাইটে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে ৫৫০ টিরও বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। যাতে সই করেছেন ১ থেকে দেড় লক্ষের বেশি পড়ুয়া।

 উত্তাল সোশ্যাল মিডিয়া

উত্তাল সোশ্যাল মিডিয়া

অন্যদিকে খবর, একই দাবি জানিয়েছেন বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ডের পরীক্ষার্থীরাও। cancelboardexam2021 হ্যাশট্যাগ ট্রেন্ডিংও হচ্ছে টুইটারে। এদিকে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আগামী ৪ মে ২০২১ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও করোনা উদ্বেগের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবারে আগেভাগেই ৪০-৫০ শতাংশ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তারপরেও কমেনি উদ্বেগ।

 বাড়ছে উদ্বেগ

বাড়ছে উদ্বেগ

এদিকে গত কয়েক সপ্তাহে নতুন ছন্দে ফিরে এসেছে মারণ করোনা।এমনকী গত ২৪ ঘণ্টা গোটা দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ। এমতাবস্থায় এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের নিয়ে অফলাইন পরীক্ষা কী ভাবে হবে তা বড়সড় প্রশ্ন চিহ্নের সামনে পড়ে যায়। বাড়তে থাকে উদ্বেগ। এমনকী এই পরিস্থিতিতে পড়ুয়াদের ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবই উচিত হবে বলেও মত অনেক শিক্ষাবিদের। কিন্তু তারপরেও নিজেদের অবস্থানে অনড় কেন্দ্রীয় শিক্ষা দফতর। পূ্র্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী সমগ্র পরীক্ষা হবে বলে এদিন ফের জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+