প্রকাশিত হল CBSE ১০ শ্রেণির পরীক্ষার ফলাফল, টুইটে জানালেন মন্ত্রী রমেশ পোখরিয়াল
মাধ্যমিকের পর এবার সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল।
মাধ্যমিকের পর এবার সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল। টুইট করে ছাত্রছাত্রীদের ফল প্রকাশের কথা জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। মেধা তালিকা ছাড়াই প্রকাশ করা হয়েছে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। এবছর প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

করোনা সংক্রমণের কারণে মাঝ পথেই বন্ধ করে দিতে হয়েছিল পরীক্ষা। ১ জুলাই থেকে ফের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনা সংক্রমণ বেড়ে চলায় পরীক্ষা বাতিল করা হয়। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর আগে সিবিএসই-র ১২ শ্রেণির পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফলও। কেন্দ্রীয় মন্ত্রী টুইটে জানিয়েছে ওয়েব সাইটে গেলেই পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পাবেন। এছাড়া উমঙ্গ অ্যাপের সাহায্যেও পরীক্ষার ফলাফল জানা যাবে।












Click it and Unblock the Notifications