কবে হবে সিবিএসই বোর্ড পরীক্ষা, দিনক্ষণ নিয়ে কী ইঙ্গিত দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

কবে হবে সিবিএসই বোর্ড পরীক্ষা, দিনক্ষণ নিয়ে কী ইঙ্গিত দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

করোনা ভাইরাসের লকডাউনের কারণে স্থগিত হয়ে গিয়েছে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। কবে পরীক্ষা নেওয়া হবে তাই নিয়ে চিন্তায় রয়েছেন পড়ুয়ারা। অবশেষে অসামপ্ত পরীক্ষা সম্পূর্ণ করার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় মানব সম্মদ উন্নয়ন মন্ত্রক।

পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই সিবিএসই-র দশম এবং একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনই জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্মদ উন্নয়ন মন্ত্রক। করোনা লকডাউনের কারণে গোটা দেশেই স্থগিত হয়ে গিয়েছিল পরীক্ষা নেওয়া। সিদ্ধান্ত নেওয়ার পরেই নতুন দিনক্ষণ সিবিএসই-র সাইটে পেয়ে যাবেন পড়ুয়ারা। cbse.nic.in এই সাইটে খোঁজ করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের।

লকডাউন ওঠার পরেই পরীক্ষা

লকডাউন ওঠার পরেই পরীক্ষা

সূত্রের খবর লকডাউন সম্পূর্ণ ভাবে দেশ থেকে উঠে যাওয়ার পরেই এই দুই ক্লাসের বোর্ড পরীক্ষা নেওয়া হবে। মনে করা হচ্ছে জুলাই পর্যন্ত টেনে না নিয়ে গিয়ে জুন মাসেই পরীক্ষা সেরে ফেলা হবে। প্রথমে ১০ শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ করা হবে তারপরেই ১২ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষ করতে দেরি হলে ফল প্রকাশ করতেও দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সিবিএসই বোর্ড মনে করছে যে পরীক্ষা গুলি স্থগিত রয়েছে সেগুলি নেওয়ার সময় আগের পরীক্ষার প্রশ্নপত্র দেখা শেষ করে ফেলা হবে।

দেরীতে ভর্তি

দেরীতে ভর্তি

আগেই ইউজিসি-র পক্ষ থেকে সেশন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। জুলাইয়ের পরিবর্তে সেপ্টেম্বরে সেশন শুরু হবে। তারজন্য অক্টোবর থেকে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে ইউজিসিপ পক্ষ থেকে। কাজেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল দেরিতে প্রকাশিত হলেও খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হবে না ছাত্রছাত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+