২০২২ সালে দুটি ভাগে বিভক্ত করে সিবিএসইর বোর্ড পরীক্ষা সম্পন্ন হবে
cbse, examination, education, সিবিএসই, পরীক্ষা, শিক্ষা
অল্প সিলেবাসের মধ্যেই ২০২২ সালে দুটি ভাগে ভেঙে সিবিএসইর বোর্ডের পরীক্ষা সম্পন্ন হবে। এদিন বোর্ডের তরফে ২০২২ সালের শিক্ষা ও পরীক্ষা বিষয়ক নীতির কথা জানানো হয়েছে। এদিন সিবিএসই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বোর্ডের দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ২০২১-২২ ব্যাচের জন্য আলাদা নিয়ম থাকছে। যা করোনা পূর্ববর্তী সময়ে সেভাবে দেখা যায়নি।

জানা গিয়েছে এবার থেকে ২ টি ভাগে সিলেবাসকে ভাগ করে সিবিএসই বোর্ড পরীক্ষা নেবে। করোনা পরিস্থিতিতে এবারের পরীক্ষা বাতিল হতেই ২০২২ সালের বোর্ড পরীক্ষা বিধি নিয়ে সিবিএসই নয়া এই নিয়ম জানিয়েছে। এদিন বোর্ডের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে , বিভিন্ন বিষয় ও ধারণার মধ্যে কতটা সংযুক্তকরণ রয়েছে, তা নিয়ে , প্রতিটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয় কতটা ওতপ্রোতভাবে যুক্ত তা নিয়ে এবারের মূল্যায়নে জোর দেওয়া হবে।
জানা গিয়েছে, টার্ম এন্ড এর পরীক্ষা ৯০ মিনিটে সম্পন্ন হবে। পরীক্ষার ঘরানাতেও কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। টার্ম ওয়ানে থাকবে কে বেসড এমসিকিউ। মূলত টার্ম ওয়ান এমসিকউ নির্ভর হতে চলেছে। টার্ম টুতে অন্য ঘরানায় পরীক্ষা হবে। পরিস্থিতির উপর নির্ভর করছে টার্ম টুয়ের পরীক্ষা। সেক্ষেত্রে স্কুলগুলি থেকে ২ ঘণ্টার পরীক্ষা টার্ম টুয়ের জন্য নেওয়া যেতে পারে বলে জানিয়েছে সিবিএসই।












Click it and Unblock the Notifications