CBSE Result 2020: মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল ১২ ক্লাসের রেজাল্ট

CBSE Result 2020: মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল ১২ ক্লাসের রেজাল্ট

সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকা ছাড়াই এবার রেজাল্ট প্রকাশ করা হয়। করোনা সংক্রমণের কারণে বাতিল করে দেওয়া হয়েছিল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ছাত্র ছাত্রীরা সাইটে গেলেই পরীক্ষার ফলাফল জানতে পারবেন বলে জানানো হয়েছে। সিবিএসই-র পক্ষ থেকে রেজাল্ট দেখার জন্য www.results.nic.in ও www.cbseresults.nic.in এই দুটি সাইটের কথা জানানো হয়েছে।

CBSE Result 2020: মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল ১২ ক্লাসের রেজাল্ট

এর আগে প্রকাশিত হয়েছে আইসিএসই ও আএসসি বোর্ডের পরীক্ষার ফলাফল। সেক্ষেত্রেও মেধা তালিকা ছাড়াই প্রকাশ করা হয়েছিল ফলাফল। করোনা সংক্রমণের কারণে এই দুই বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছিল। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেকারণেই এবার মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল সিবিএসই-র ১২ ক্লাসের পরীক্ষার ফলাফল।

এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন। এছাড়াও ফলাফল জানার জন্য নির্দিষ্ট অ্যাপ তৈরি করা হয়েছে। DigiResult অ্যাপ গুগল প্লেস্টোরে গিয়ে ডাউন লোড করতে হবে এখান থেকেও জানা যাবে পরীক্ষার ফলাফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+