আয়কর আইনের সংশোধন, কোনও ব্যক্তিকে একদিনে নগদ অর্থ প্রদানের সীমা হ্রাস করল সিবিডিটি
১৯৬২-র আয়কর আইনের পরিবর্তন করেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। যার মাধ্যমে কোনও ব্যক্তিকে একদিনে নগদ অর্থ প্রদানের সীমা হ্রাস করা হয়েছে।
১৯৬২-র আয়কর আইনের পরিবর্তন করেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। যার মাধ্যমে কোনও ব্যক্তিকে একদিনে নগদ অর্থ প্রদানের সীমা হ্রাস করা হয়েছে।

এতদিন আয়কর আইনের সিক্স ডিডি ধারার ক্ষেত্রে এক দিনে কোনও ব্যক্তিকে ২০ হাজার টাকা প্রদানের কথা বলা হয়েছে। অন্যথায় অ্যাকাউন্ট পেয়ি চেক কিংবা অ্যাকাউন্ট পেয়ি ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে দেওয়া যেতে পারে। এবার এই ধারার সংশোধন হয়েছে।
এবার থেকে আয়কর আইনের সিক্স ডিডি ধারায় এই ধরনের ক্ষেত্রে প্রদান করা যাবে ১০ হাজার টাকা।
সংশোধিত আয়কর আইনের সিক্স ডিডি ধারায়, এক দিনে কোনও ব্যক্তিকে ১০ হাজার টাকা প্রদানের কথা বলা হয়েছে। অন্যথায় অ্যাকাউন্ট পেয়ি চেক কিংবা অ্যাকাউন্ট পেয়ি ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে দেওয়া যেতে পারে। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম ব্যবহার করেও তা প্রদান করা যেতে পারে। কিংবা অন্য ইলেকট্রনিক মোডেও দেওয়া যেতে পারে। যার উল্লেখ রয়েছে সিক্সএবিবিএ ধারায়।












Click it and Unblock the Notifications