Supreme Court on Eviction: রাতারাতি সরানো যাবে না! উত্তরাখণ্ডে উচ্ছেদে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উত্তরাখণ্ডের হলদোয়ানিকে রেলের জমি থেকে উচ্ছেদের ওপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এব্যাপারে উত্তরাখণ্ড হাইকোর্টের আদেশের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের হলদোয়ানিতে রেলের জমিতে থাকা প্রায় ৪ হাজার পরিব
উত্তরাখণ্ডের হলদোয়ানিকে রেলের জমি থেকে উচ্ছেদের ওপরে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এব্যাপারে উত্তরাখণ্ড হাইকোর্টের আদেশের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ডের হলদোয়ানিতে রেলের জমিতে থাকা প্রায় ৪ হাজার পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। এব্যাপারে সুপ্রিম কোর্ট বলেছে, রাতারাতি হাজার হাজার মানুষকে সরিয়ে দেওয়া যাবে না।

উচ্ছেদে স্থগিতাদের সুপ্রিম কোর্টের
হাইকোর্ট যেখানে ৪ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষকে উচ্ছেদের ব্যাপারে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশে এদিন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে প্রবল শীতের মধ্যে গৃহগীন হওয়া থেকে বাঁচলেন মানুষগুলো। এদিন সুপ্রিম কোর্ট বলেছেন, হাজার হাজার মানুষকে রাতারাতি সরিয়ে ফেলা যাবে না। এচটি একটি মানবিক সমস্যা। এব্যাপারে কার্যকর সমাধান খুঁজে বের করা দরকার বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। আদালত এই এলাকায় যে কোনও নির্মাণ কাজের ওপরে স্থগিতাদেশ চেয়েছে এবং উত্তরাখণ্ড সরকারের থেকে এব্যাপারে প্রতিক্রিয়া চেয়েছে।

কী বলছেন বিচারপতিরা
আইনজীবী প্রশান্তভূষণ উচ্ছেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তাঁর আবেদনের একদিন পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসএ নাজির এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চে মামলাটি গ্রহণ করেন। এদিন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, অভয় এস ওকারের বেঞ্চে শুনানি হয়। দুই বিচারপতির বেঞ্চ জানায় সাত দিনে ৫০ হাজার মানুষকে উচ্ছেদর করা যাবে না। বিচারপরি কাউল বলেন, মামলার অনেক দিক রয়েছে। সেখানে মানুষ বছরের পর বছর ধরে অবস্থান করছে। তা কীভাবে সাতদিনের মধ্যে সরানো যায়, সেই প্রশ্ন করেন তিনি। এদিন সুপ্রিম কের্টের নির্দেশে প্রায় ৫০ হাজার মানুষ আপাতত উচ্ছেদ থেকে রক্ষা পেয়েছেন।

২ কিমি এলাকা জুড়ে সরকারি জমি দখল
উত্তরাখণ্ডের হলদোয়ানি রেল স্টেশনের কাছে বনভুলপুরায় প্রায় ২ কিমি এলাকায় সরকারি জমিতে রয়েছে গফুর বস্তি, ঢোলক বস্তি এবং ইন্দিরানগর। সেখানে বহু মানুষের পাকা বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁদের জমি লিজে রয়েছে। ওই এলাকায় ৪ টি সরকারি স্কুল, ১১ টি বেসরকারি স্কুল, একটি ব্যাঙ্ক, দুটি ওভারহেড জলের ট্যাঙ্ক, ১০ টি মসজিদ, ৪ টি মন্দির এবং বহু দোকান রয়েছে। যা কয়েক দশক ধরে তৈরি হয়েছে।

হলদোয়ানিতে ব্যাপক বিক্ষোভ
এদিকে ১০ জানুয়ারি থেকে উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে হলদোয়ানিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। উচ্ছেদ বন্ধ করার দাবিতে মোমবাতি মিছিল করে অবস্থানে বসেছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবির পাশে ছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এআইএমআইএম-এর মতো রাজনৈতিক দলগুলি। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্ষ হয়েছে ৭ ফেব্রুয়ারি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications