রিয়াকে কি সিবিআই গ্রেফতার করতে পারে?‌ জেনে নিন সব সম্ভাবনা বিশদে

রিয়াকে কি সিবিআই গ্রেফতার করতে পারে?‌ জেনে নিন সব সম্ভাবনা বিশদে

বুধবারই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুশান্ত সিংয়ের মৃত্যুতে তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে। প্রসঙ্গত, প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং পাটনা পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছেন। এই ঘটনায় রিয়া প্রধান সন্দেহভাজন।

এবার এই মামলার তদন্ত হাতে নেবে সিবিআই এবং জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে রিয়া চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি জানিয়েছেন যে সিবিআই গ্রেপ্তার করুক রিয়াকে। সিবিআই কী সত্যি রিয়াকে গ্রেফতার করতে পারে?‌ এখানে রইল সব ধরনের সম্ভাবনা। রিয়া চক্রবর্তী কোন কোন কারণের জন্য গ্রেফতার হতে পারেন বা পারেন না।

কোন কোন ক্ষেত্রে রিয়ার গ্রেফতারের সম্ভাবনা নেই

কোন কোন ক্ষেত্রে রিয়ার গ্রেফতারের সম্ভাবনা নেই

আত্মহত্যায় প্ররোচনা
সুশান্তের বাবার করা অভিযোগ যদি সিবিআই প্রমাণ করতে পারে তবেই রিয়াকে গ্রেফতার করা সম্ভব। তবে তা প্রমাণ করার সম্ভাবনা একটু কঠিন।

অন্যায়ভাবে সুশান্তকে বন্দী করে রাখা
রিয়া তখনই জেলে যেতে পারে যখন সিবিআই এ বিষয়টি যথাযোগ্যভাবে প্রমাণ করতে পারে। যা এখনও পর্যন্ত সম্ভাবনা ক্ষীণ।

অন্যায়ভাবে সুশান্তকে বাধা দেওয়া
সুশান্ত যা চাইত তাঁর পথে কী বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রিয়া?‌ বিশেষজ্ঞরা মনে করেন যে সিবিআইয়ের পক্ষে এটা প্রমাণ করা কঠিন।

ভয় দেখানো
রিয়া সুশান্তকে হুমকি দিয়েছিলেন কোনও আর্থিক ও ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য নয়। এটা সিবিআইয়ের পক্ষে প্রমাণ করা কঠিন।

রিয়া গ্রেফতার হতে পারে কোন কোন বিষয়ের ওপর

রিয়া গ্রেফতার হতে পারে কোন কোন বিষয়ের ওপর

প্রতারণা
যদি সিবিআই প্রমাণ করতে পারেন যে রিয়া আর্থিক ও ব্যক্তিগতভাবে সুশান্তের সঙ্গে পরতারণা করেছেন তবে এটা সহজ জায়গা হবে সিবিআইয়ের গ্রেফতারের ক্ষেত্রে।

চুরি
সুশান্তের অনুমতি ছাড়া রিয়া কিছু চুরি করেছে এটা প্রমাণিত হলে তিনি গ্রেফতার হতে পারেন।

দণ্ডনীয় বিশ্বাসভঙ্গ
রিয়া কী সুশান্তের বিশ্বাস কোনওভাবে ভঙ্গ করেচিলেন যার জন্য সুশান্ত আত্মহত্য করতে বাধ্য হলেন? ‌যদি সিবিআই এটা প্রমাণ করতে পারেন তবে রিয়া গ্রেফতার হয়ে যাবেন।

কী বলছেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর

কী বলছেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর এপি সিং জানিয়েছেন যে এই অভিযোগগুলি প্রমাণিত হলে রিয়া গ্রেফতার হবেন। এপি সিং জানিয়েছেন, অভিনেতার আত্মহত্যার একসপ্তাহ আগে অর্থাৎ ৮ জুন রিয়া সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে দেন এবং অভিনেতা আত্মহত্যা করেন ১৪ জুন। বিশ্বাসভঙ্গের বিষয় যদি সিবিআই তদন্তে উঠে আসে তবে রিয়া চক্রবর্তী গ্রেফতার হতে পারেন।

সিবিআইয়ের বিশেষ দল গঠন

সিবিআইয়ের বিশেষ দল গঠন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের জন্য সিবিআই বিশেষ দল গঠন করেছে। যেখানে সিবিআইয়ের দুর্নীতি-বিরোধী ইউনিট ৬-এর অফিসাররা রয়েছেন। সিবিআইয়ের চার সদস্যের দলে রয়েছেন মনোজ শশিধর, যুগ্ম পরিচালক গগনদীপ গম্ভীর, ডিআইজি অনিল যাদব, অতিরিক্ত এসপি এবং এসপি নূপুর প্রসাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+