দাউদের ডেরা থেকে ফোন উদ্ধবকে, ঘুম ছুটেছে মহারাষ্ট্র পুলিসের, জোরাদার হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা
দাউদের ডেরা থেকে ফোন উদ্ধবকে, ঘুম ছুটেছে মহারাষ্ট্র পুলিসের, জোরাদার হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা
করোনা পরিস্থিতির মধ্যে চমকে যাওয়ার মত কাণ্ড ঘটেছে মহারাষ্ট্র। রবিবার হঠাৎউ মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরের বাড়িতে একটি ফোন আসে। তারপরেই ঘুম ছুটেছে মহারাষ্ট্রপুলিসের। সেই ফোনে যিনি ছিলেন তিনি নিজেকে দাউদের গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। তারপরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দাউদের ফোন উদ্ধবকে
করোনা ধাক্কায় যখ টলমল রাজ্য। এরই মধ্যে দাউদের ডেরা থেকে ফোন এলো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে। ফোনের ওপার থেকে দাবি করা হয় কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সদস্য ফোন করছেন। উদ্ধবের মন্ত্রিসভার সদস্য অনিল প্রণবের কাছ থেকে এই খবর জানা গিয়েছে। টেলিফোনে বলা হয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে চান দাউদ ইব্রাহিম। যদিও সেই ফোন তারপরে আর মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়নি

নিরাপত্তা বাড়ল
এই ফোন আসার পরেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুম্বই পুলিসের কমিশনার পরম বীর সিং জানিয়েছেন টেলিফোনের উৎস নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। মুম্বইয়ের মেয়র কিশোরী পদনেকর জানিয়েছেন মাতশ্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুশান্তের মৃত্যু তদন্ত বিয়ে চাপ
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে শিবসেনা সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি। সঞ্জয় রাউতের সঙ্গে প্রকাশ্যেই টানা পোড়েন শুরু হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়তের। মুম্বই পুলিসের তদন্ত নিয়ে বিজেপি কোণঠাসা করতে শুরু করেছে উদ্ধব সরকারকে।

পাকিস্তানে দাউদ
পাকিস্তানের করাচিতে যে দাউদ রয়েছেন তা কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে। পাকিস্তাব সেকথা স্বীকারও করে নিয়েছে। কিন্তু কোনও ভাবেই তার কৈফিয়ৎ ভারতকে দেবে না বলে জানিয়েছে। কয়েকদিন আগে গোয়েন্দারা জানতে পেরেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই দাউদের সঙ্গে যোগাযোগ করছে।












Click it and Unblock the Notifications