বেঙ্গালুরুতে টেনে হিঁচড়ে আটক করা হল ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে! সিএএ নিয়ে উত্তেজনা
'দিল্লিতে অমিত শাহের সাহস নেই একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে অনুমতি দেওয়ার', সিএএ ইস্যুতে উত্তাল বেঙ্গালুরুতে আটক হওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান রামচন্দ্র গুহ।
'দিল্লিতে অমিত শাহের সাহস নেই একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে অনুমতি দেওয়ার', সিএএ ইস্যুতে উত্তাল বেঙ্গালুরুতে আটক হওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান রামচন্দ্র গুহ। এদিন বেঙ্গালুরু টাউন হল-এর সামনে বামপন্থী সংগঠন ও আরও একটি সংগঠনের ডাকে সিএএ নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছিল। তখনই এমন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে।
|
রামচন্দ্র গুহকে টেন হিঁচড়ে আটক!
এক ভাইরাল ভিডিওতে দেখা যায় ইতিহাসবিদ তথা বিশিষ্ট সাংবাদিক রামচন্দ্র গুহকে টেনে হিঁচড়ে আটক করেছে পুলিশ। তাঁকে রীতিমতো হাত ধরে ভ্যানের দিকে যাওয়ার কথা বলতে থাকে বিজেপি শাসিত কর্ণাটকের পুলিশ।
|
প্রতিক্রিয়া রামচন্দ্র গুহর
বেঙ্গালুরুর মাটিতে বিশিষ্ট কন্নড় বুদ্ধিজীবীকে ঘিরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াতে থাকে বাগিচা শহরে। এদিকে, ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন রামচন্দ্র গুহ। তিনি বলেন, পুলিশের জন্য খারাপ লাগছে। পুলিশকে দিল্লি যা নির্দেশ দিচ্ছে তাই করছে। গোটা দেশের এতে গর্জে ওঠা উচিত। এমনকি বেঙ্গালুরু শহরের উদ্যোগপতিদেরও তিনি আহ্বান জানিয়েছেন এমন 'স্বৈরতন্ত্র' এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য।
|
বেঙ্গালুরুর পরিস্থিতি কোনদিকে?
এদিন সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বেঙ্গালুরুকে। এদিন সকাল থেকে টাউন হলকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভের ছবি উঠে আসে। যে ঘটনা ঘিরে সকাল থেকেই তপ্ত কন্নড় শহর বেঙ্গালুরু।












Click it and Unblock the Notifications